বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

২০২৬ ট্যাক্স সিজনে বড় পরিবর্তন

বাংলাদেশ ডেস্ক :   |   বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

২০২৬ ট্যাক্স সিজনে বড় পরিবর্তন

যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের ট্যাক্স সিজনে করদাতাদের জন্য এসেছে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত “বিগ বিউটিফুল বিল” অনুযায়ী, ট্যাক্স রিটার্নে স্ট্যান্ডার্ড ডিডাকশন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

নতুন হার অনুযায়ী,
* একক ফাইলারদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে দাঁড়িয়েছে ১৫,৭৫০ ডলার,
* হেড অব হাউসহোল্ডদের জন্য ২৩,৬২৫ ডলার এবং বিবাহিত দম্পতিদের (যৌথভাবে ফাইল করলে) জন্য ৩১,৫০০ ডলার।
তবে ট্যাক্স বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডিডাকশনই সবার জন্য সেরা বিকল্প নাও হতে পারে। কারণ নতুন আইনে স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স (SALT) ডিডাকশন-এর সীমা অস্থায়ীভাবে ১০,০০০ ডলার থেকে বাড়িয়ে ৪০,০০০ ডলার করা হয়েছে। এই সুবিধা ২০২৯ ট্যাক্সবর্ষ পর্যন্ত কার্যকর থাকবে। ফলে যেসব করদাতার রাজ্য ও স্থানীয় কর পরিশোধের অঙ্ক বেশি, তারা এ বছর আইটেমাইজড ডিডাকশন নেওয়ার কথা বিবেচনা করতে পারেন।
নতুন ডিডাকশন ও করছাড়
২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, ট্রাম্প প্রশাসন এ বছর থেকে বেশ কয়েকটি নতুন ট্যাক্স সুবিধা চালু করেছে—
🔹 প্রবীণদের জন্য বিশেষ ডিডাকশন:
৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকরা এখন অতিরিক্ত সর্বোচ্চ ৬,০০০ ডলার পর্যন্ত নতুন ‘সিনিয়র ডিডাকশন’ দাবি করতে পারবেন।
🔹 আমেরিকান গাড়ি কেনায় সুবিধা:
যুক্তরাষ্ট্রে তৈরি গাড়ি কেনার জন্য নেওয়া ঋণের সুদের ওপর সর্বোচ্চ ১০,০০০ ডলার পর্যন্ত ডিডাকশন পাওয়া যাবে। গাড়িটি যুক্তরাষ্ট্রে উৎপাদিত কি না, তা যাচাই করতে গাড়ির ১৭-সংখ্যার VIN নম্বর ব্যবহার করে ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের VIN ডিকোডার ব্যবহার করা যাবে।
🔹 শ্রমজীবী ও সেবাকর্মীদের করছাড়:
হোটেল ও রেস্টুরেন্ট কর্মীরা এখন তাদের আয়ের সর্বোচ্চ ২৫,০০০ ডলার পর্যন্ত টিপস করমুক্ত রাখতে পারবেন। পাশাপাশি, ওভারটাইম আয়ের ১২,৫০০ ডলার পর্যন্ত ট্যাক্স ডিডাকশন পাওয়া যাবে। এসব সুবিধা পেতে করদাতাদের একটি অতিরিক্ত ফর্ম জমা দিতে হবে। তবে এই সুবিধাগুলো উচ্চ আয়ের করদাতাদের জন্য সীমিত হতে পারে এবং তা ২০২৮ সাল পর্যন্ত কার্যকর থাকবে।
চাইল্ড ট্যাক্স ক্রেডিট বৃদ্ধি
এ বছর চাইল্ড ট্যাক্স ক্রেডিট বাড়িয়ে প্রতি ১৭ বছরের কম বয়সী শিশুর জন্য ২,২০০ ডলার করা হয়েছে, যা আগে ছিল ২,০০০ ডলার। এই ক্রেডিট পেতে বাবা-মা ও সন্তানের উভয়েরই বৈধ সোশ্যাল সিকিউরিটি নম্বর থাকতে হবে।
* বিদ্যুৎচালিত গাড়ি ও হোম ইমপ্রুভমেন্ট ক্রেডিট
* বাইডেন প্রশাসনের সময় চালু হওয়া দুটি গুরুত্বপূর্ণ করছাড়
* ইলেকট্রিক ভেহিকেল (EV) ট্যাক্স ক্রেডিট এবং
* এনার্জি-এফিশিয়েন্ট হোম ইমপ্রুভমেন্ট ক্রেডিট
গত বছরের শেষে মেয়াদ শেষ হলেও, যোগ্য করদাতারা এ বছর রিটার্ন জমা দেওয়ার সময় এখনও এগুলো দাবি করতে পারবেন।
৭,৫০০ ডলারের ঊঠ ট্যাক্স ক্রেডিট ৩০ সেপ্টেম্বর শেষ হয়েছে। তবে যারা ওই তারিখের আগে ইলেকট্রিক গাড়ি কিনেছেন, তারা অতিরিক্ত একটি ফর্ম জমা দিয়ে এই সুবিধা নিতে পারবেন। যোগ্যতা যাচাই করা যাবে ueleconomy.gov ওয়েবসাইটে।

অন্যদিকে, এনার্জি-এফিশিয়েন্ট হোম ইমপ্রুভমেন্ট ক্রেডিট শেষ হয়েছে ৩১ ডিসেম্বর। তবে গত বছর যাঁরা নির্দিষ্ট জ্বালানি মানদণ্ড পূরণকারী দরজা, জানালা বা স্কাইলাইট স্থাপন করেছেন, তারা এই ক্রেডিট দাবি করতে পারবেন।
‘ট্রাম্প অ্যাকাউন্ট’: শিশুদের জন্য নতুন সঞ্চয় পরিকল্পনা
শিশুদের ভবিষ্যতের কথা মাথায় রেখে চালু হয়েছে নতুন ট্যাক্স-সুবিধাযুক্ত সেভিংস প্রোগ্রাম “ট্রাম্প অ্যাকাউন্ট”।
এই কর্মসূচির আওতায়, অভিভাবকরা প্রতিটি সন্তানের জন্য বছরে সর্বোচ্চ ৫,০০০ ডলার জমা দিতে পারবেন, সন্তানের ১৮ বছর বয়স হওয়া পর্যন্ত। ২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে জন্ম নেওয়া শিশুদের জন্য সরকার থেকে ১,০০০ ডলার প্রাথমিক অনুদান দেওয়া হবে। আইআরএস জানিয়েছে, এ অ্যাকাউন্টে জমা দেওয়া চলতি গ্রীষ্ম থেকেই শুরু হতে পারে।
রিটার্ন দাখিল ও রিফান্ড
ট্যাক্স রিটার্ন দাখিল ইতোমধ্যেই শুরু হয়েছে। বার্ষিক শেষ সময়সীমা ১৫ এপ্রিল (বুধবার)। করদাতারা চাইলে ছয় মাস সময় বাড়ানোর আবেদন করতে পারবেন, তবে কোনো কর বাকি থাকলে তা অবশ্যই ১৫ এপ্রিলের মধ্যেই পরিশোধ করতে হবে।
এ বছর IRS Direct File প্রোগ্রাম চালু নেই। তবে ফ্রি ফাইল প্রোগ্রাম এখনও চালু রয়েছে, যার মাধ্যমে ৮৯,০০০ ডলারের নিচে আয় করা করদাতারা ফেডারেল রিটার্ন বিনামূল্যে দাখিল করতে পারবেন। ফ্রি ফাইল ব্যবহারের আগে স্টেট রিটার্ন ফ্রি দেওয়া যাবে কি না, তা যাচাই করার পরামর্শ দিয়েছে আইআরএস।
বড় রিফান্ডের সম্ভাবনা
অনেক আমেরিকান এ বছর আগের তুলনায় বড় অঙ্কের রিফান্ড পেতে পারেন। ট্যাক্স ফাউন্ডেশন-এর হিসাব অনুযায়ী, এ বছর গড় ট্যাক্স রিফান্ড হতে পারে প্রায় ৩,৮০০ ডলার, যা গত বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি।
রিফান্ডের সর্বশেষ অবস্থা জানতে করদাতারা আইআরএসের Wheres My Refund টুল বা অ্যাপ ব্যবহার করতে পারবেন।

Posted ১২:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.