বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১
জ্যাকসন হাইটস মেলার উদ্বোধন করছেন ক্যাটলিনা ক্রুজ।
করোনা মহামারির পর জেগে উঠছে নিউইয়র্ক সিটি। শুরু হয়েছে বিভিন্ন ধরণের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানাদি। এরই ধারাবাহিকতায় নিউইয়র্ক সিটির বাংলাদেশী কমিউনিটিতে প্রথম অনুষ্ঠিত হলো জ্যাকসন হাইটস মেলা। গত ১৪ আগস্ট শনিবার জ্যাকস হাইটসের প্রাণকেন্দ্র ৩৭ রোড ও ৭৫ এবং ৭৭ স্ট্রিটের মাঝে অনুষ্ঠিত মেলা চলে সন্ধ্যা ৯টা পর্যন্ত। দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলার মূল আকর্ষণ ছিলো বাহারি সব পণ্যের স্টল, সাংস্কৃতিক পর্ব ও র্যাফেল ড্র। এতে প্রথম পুরস্কার ছিল ৫ ডলারের বিনিময়ে একটি গাড়ি। এটি জিতে নিয়েছেন মেলার অন্যতম আয়োজক মাহমুদ হোসাইন বাদশা। আরও ছিল ঢাকা-নিউইয়র্ক রিটার্ন এয়ার টিকেট, স্মার্ট টিভি, ল্যাপটপ, সাউন্ড সিস্টেমসসহ আকষর্ণীয় পুরস্কার। মেলার দিন বেশ গরম অনুভূত হলেও আবহাওয়া ছিলো চমৎকার। ফলে পড়ন্ত বিকেলে জমে উঠে মেলা। মেলায় অতিথি হিসেবে ছিলেন মূলধারার জনপ্রতিনিধিদের অনেকে। সাংস্কৃতিক পর্বে ছিলেন দেশ ও প্রবাসের খ্যাতিমান শিল্পীবৃন্দ। দর্শক শ্রোতা ও অন্যান্য সবকিছু মিলিয়ে করোনার পর মুক্ত বাতাসে প্রাণের ছোঁয়া লাগে মেলায়।

দুপুর দেড়টায় নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিউইমেন ক্যাটালিনা ক্রুজ জ্যাকসন হাইটস মেলার উদ্বোধন করেন । তিনি বলেন, করোনার ধকল কাটিয়ে ওঠার পর জ্যাকসন হাইটসসহ নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটির মানুষের বিনোদনের জন্য এই আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সাইটেশন প্রদান করা হয়। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কার্টিজ, কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ডস, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিউইমেন জেনিফার রাজকুমার ও জেসিকা গঞ্জালেস রজাস, ডেমোক্র্যাটিক পার্টির কুইন্স ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, সিটি কাউন্সিলম্যান প্রাইমারিতে ডিস্ট্রিক্ট-২৫ থেকে বিজয়ী ডেমোক্র্যাট প্রার্থী শেখর কৃষাণ, অ্যাটর্নি পেরি ডি সিলভার প্রমুখ।
বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডেও চেয়ারম্যান এম. আজিজ, মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ, কমিউনিটি বোর্ড মেম্বার ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ, মঈনুল ইসলাম, ফয়সাল আজিজ, ফারাহানা, জেবিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক তারেক হাসান খান, আব্দুর রঊফ দিলীপ, আসিফ বারী টুটুল, মোহাম্মদ এ আজাদ, জ্যাকসন হাইটস মার্চেন্ট এসোসিয়েশনের প্রেসিডেন্ট শিব দাস, সায়িফ নাইগ্রা প্রমুখ।
ফারাহ চৌধুরীর সঞ্চালনায় মেলার মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী রিজিয়া পারভীন। মেলায় আরও যারা সঙ্গীত পরিবেশন করেন তাদের মধ্যে ছিলেন চ্যানেল আই সেরাকন্ঠের শিল্পী শশী ও কৃষ্ণা তিথি, প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, রোকসানা মির্জা, রানো নেওয়াজ, কামরুজ্জামান বকুল, তানভীর শাহীন, আফতাব জনি, আমানত হোসেন, শম্পা জামান, মোস্তফা অনিক রাজ প্রমুখ।
মেলার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আহ্বায়ক হারুন ভূঁইয়া, সদস্য সচিব মোহাম্মদ আলম নমি, প্রধান সমন্বয়কারী ফাহাদ সোলায়মান, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, মাহমুদ হোসাইন বাদশা, সিনিয়র সদস্যসচিব মিয়া মোহাম্মদ দুলাল, মোহাম্মদ কাশেম ও আফতাব জনি। মেলা কমিটিতে আরও ছিলেন আমানত হোসেন আমান, জিয়াউস শামস জনি, দেওয়ান মনির, আমিন মাগজুমি, শফিউদ্দিন মিয়া, ইফতি খান টিপু, দেবাশীষ বব, মানিক বাবু, সোহেল গাজী, মো. দিল প্রমুখ। মেলার ইভেন্ট কো-অর্ডিনেটর ছিলেন কামরুজ্জামান বকুল।এছাড়া অ্যাডভার্টাইজিং কমিটিতে ছিলেন প্রধান উপদেষ্টা ড. রফিক আহমেদ, উপদেষ্টা মোহাম্মদ পিয়ার, আবুল ফজল দিদারুল ইসলাম, মনসুর চৌধুরী, মোহাম্মদ কামরুজ্জামান বাচ্চু, মাজেদা উদ্দিন ও মীর নিজামুল হক।
Posted ৭:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ আগস্ট ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh