শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

রোকসানা মির্জার একক সঙ্গীত সন্ধ্যা

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১

রোকসানা মির্জার একক সঙ্গীত সন্ধ্যা

রোকসানা মির্জার একক সঙ্গীত সন্ধ্যা

নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের মাঝে উঠে আসছে ভালো ভালো সঙ্গীত শিল্পীর নাম। শো-টাইম মিউজিকের আয়োজনের একের পর এক কণ্ঠশিল্পীদের একক সঙ্গীত পরিবেশনা তাদেরকে অধিকতর পরিচিত করে তুলছে। শিল্পীরাও এসব অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষর রাখছেন তাদের প্রতিভার। এরই ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর রোববার কুইন্স প্যালেস মিলনায়তনে একক সঙ্গীত পরিবেশনার আসর বসে রোকসানা মির্জার। প্রবাসের জনপ্রিয় উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল অনুষ্ঠানের শুরুতে রোকসানা মির্জার শিল্পী জীবনের বৃত্তান্ত তুলে ধরেন। সঙ্গীতের বিভিন্ন শাখায় রোকসান মির্জার দখলের কথা জানান তিনি।

 

বাংলাদেশে থাকাবস্থায় বিশ্বের ডজন খানে দেশে সঙ্গীত পরিবেশনায় অংশ নিয়ে খ্যাতি অর্জন করেছেন রোকসানা মির্জা। দেশ বিদেশের প্রখ্যাত শিল্পীদের সাথে সঙ্গীত পরিবেশন করেছেন একই মঞ্চে। যুক্তরাষ্ট্রে এসেও থেমে নেই এই শিল্পী। ইতোমধ্যে নিউইয়র্কসহ বাংলাদেশী অধ্যুষিত বিভিন্ন শহরে সঙ্গীত পরিবেশন করে হয়ে উঠেছেন জনপ্রিয়। পেয়েছেন ঢালিউডসহ মূলধারার সাইটেশন। দেশাত্মবোধক গানের মাধ্যমে শুরু করেন তিনি একক সঙ্গীত সন্ধ্যা। এরপর একে একে গেয়ে যান অনেকগুলো জনপ্রিয় গান। প্রশংসা কুড়ান দর্শকশ্রোতাদের। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শো-টাইম মিউজিকের প্রধান আলমগীর খান আলম। অনুষ্ঠানে শ্রোতার আসন অলঙ্কৃত করেন প্রবাসের বিভিন্ন শ্রেনিপেশার ব্যক্তিবর্গ। শিল্পী রোকসানা মির্জাকে শো-টাইম মিউজিকের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।

Posted ৭:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.