শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সিটিজেনশিপের আবেদন করতে ১০ মিলিয়ন ডলার সহায়তা

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

সিটিজেনশিপের আবেদন করতে ১০ মিলিয়ন ডলার সহায়তা

গ্রীনকার্ডধারীদের মধ্যে যাদের ন্যাচারালাইজেশন আবেদন করার সময় হয়েছে তাদের আবেদন প্রস্তুতিতে সহায়তা করার জন্য ইউএস সিটিজেনশিপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) ২৫ স্টেটে ৪০টি সংস্থাকে ১০ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেছে। সম্ভাব্য নাগরিকদের আমেরিকান সমাজে সমন্বিত করার জন্যও অনুদানের অর্থ ব্যবহার করবে সংস্থাগুলো।

গত ২০ সেপ্টেম্বর মঙ্গলবার ইউএসসিআইএস এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে যে, সংস্থাগুলো ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এ অনুদানের অর্থ লাভ করবে। উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ইউএসসিআইএস এর এ কর্মসূচির আওতায় মোট ২৯০,৫০০ এর অধিক বৈধ স্থায়ী বাসিন্দাকে ন্যাচারালাইজেশন আবেদন করাসহ তাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সহায়তা করা হয়েছে এবং এ পর্যন্ত ইউএসসিআইএস ১১২ মিলিয়ন ডলার ব্যয় করেছে।

ইউএসসিআইএস ধারণা করছে যে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত আনুমানিক ২৫,০০০ গ্রীনকার্ডধারী সিটিজেনশিপ প্রস্তুতিকরণ সহায়তা লাভ করবে। এছাড়া বর্তমানে যে কর্মসূচি চালু রয়েছে, তার অধীনে ১২,৫০০ গ্রঅনকার্ডধারী এই সহায়তা পাবে। যে আটটি স্টেটে ন্যাচারালাইজেশন আবেদন করার যোগ্য সর্বাধিক সংখ্যক গ্রীনকার্ডধারী রয়েছে, সেগুলো হচ্ছে: ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ফ্লোরিডা, টেক্সাস, নিউ জার্সি, ইলিনয়, ম্যাসাচুসেটস ও পেনসিলভেনিয়া।

Posted ৯:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.