শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সিটির স্কুল শিক্ষক ও স্টাফদের ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১

সিটির স্কুল শিক্ষক ও স্টাফদের ভ্যাকসিন নেয়া বাধ্যতামূলক

নিউইয়র্ক সিটির সকল পাবলিক স্কুলের শিক্ষক ও কর্মচারিদের করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন নেয়ার বাধ্যবাধতার পক্ষে আদেশ দিয়েছে একটি ফেডারেল আদালত। কিছু ব্যতিক্রম ছাড়া যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্কুল সিস্টেম সিটির স্কুলগুলোর দেড় লাখের অধিক শিক্ষক ও কর্মচারিকে করোনার ভ্যাকসিন নিতে হবে। মেয়র বিল ব্লাজিওর মূল আদেশ ছিল সেপ্টেম্বরের মধ্যে স্কুলের শিক্ষক ও কর্মচারিদের অন্তত এক ডোজ ভ্যাকসিন গ্রহণ করতে হবে।

গত সোমবার তিনি এই সময়সীমা আগামী ৪ অক্টোবর পর্যন্ত বর্ধিত করার আদেশ দিয়েছেন। এর আগে সিটির স্কুলগুলোর শিক্ষক ও প্রিন্সিপালদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন নেতৃবৃন্দ মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে ভ্যাকসিন দেয়ার চূড়ান্ত সময়সীমা নির্ধারণ বিলম্বিত করার আহবান জানিয়েছিলেন, যাতে স্কুলগুলোতে কর্মচারির যে ঘাটতি রয়েছে, তা পূরণ করার প্রস্তুতি গ্রহণ করা সম্ভব হয়। ঢালাওভাবে ভ্যাকসিন দেয়ার কারণে স্কুলে কর্মচারি ঘাটতি দেখা দেয়ার আশংকা রয়েছে। কারণ ইতোমধ্যে বহু কর্মচারি ভ্যাকসিন নিতে অস্বীকৃতি জানিয়েছিল।

গত শুক্রবার ইউএস কোর্ট অফ আপিলস ফর দ্য সেকেন্ড সার্কিট ভ্যাকসিন দেয়ার মূল সময়সীমা বহাল রাখার পক্ষে রায় দেয়। তিন সদস্য বিশিষ্ট আপিল কোর্টের এ বিষয়ে রায় দেয়ার কথা ছিল গতকাল ২৯ সেপ্টেম্বর বুধবার। কিন্তু তারা নির্ধারিত তারিখের আগেই রায় প্রদান করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্কুল শিক্ষক ও কর্মচারিদের ভ্যাকসিন দেয়ার বাধ্যবাধকতার নির্দেশ আদালত দু’বার বহাল রাখে। মেয়র ব্লাজিও গত সোমবার বলেছেন যে, সিটি স্কুলের ৯৭ শতাংশ প্রিন্সিপাল ও ৯৫ শতাংশ শিক্ষক ইতোমধ্যে ভ্যাকসিন নিয়েছেন। এছাড়া কর্মচারিদের মধ্যে অন্তত ৮৭ শতাংশ কমপক্ষে এক ডোজ ভ্যাকসিন নেয়া সম্পন্ন করেছেন। বেঁধে দেয়া মেয়াদের আগে গত উইকএন্ডের মধ্যে প্রায় ৮,০০০ এডুকেশন ডিপার্টমেন্ট কর্মচারি ভ্যাকসিন গ্রহণ করেছেন। সিটির স্কুল শিক্ষকদের সর্ববৃহৎ ও শক্তিশালী সংগঠন ইউনাইটেড ফেডারেশন অফ টিচার্স এর প্রেসিডেন্ট মাইকেল মালগ্রো এক বিবৃতিতে বলেছেন, নির্ধারিত তারিখের মধ্যে পর্যাপ্ত সংখ্যক কর্মচারিকে ভ্যাকসিন দেয়া নিশ্চিত করার আগে সিটির অনেক কিছু করণীয় রয়েছে, যার অন্যতম হচ্ছে শিক্ষক ও কর্মচারি সংকট দূর করা। নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ এডুকেশন এক বিবৃতি আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেছেন যে, আদালতের রায়ে আইনের যথার্থতাকে সমুন্নত রাখা হয়েছে, যা আমাদের ছাত্র, শিক্ষক ও কর্মচারিদের সুরক্ষার প্রতি যত্নবান।

Posted ১১:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.