শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠার অঙ্গিকার রুহুল-জাহিদ পরিষদের

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠার অঙ্গিকার রুহুল-জাহিদ পরিষদের

মতবিনিময় সভায় জাহিদ মিন্টু, রুহুল আমিন সিদ্দিকী এবং মোহাম্মদ রব মিয়া

সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রুহুল-জাহিদ পরিষদ। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের মুনলাইট রেস্টুরেন্টে গত ১৪ সেপ্টেম্বর শনিবার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি পদপ্রার্থী রুহুল আমিন সিদ্দিকী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদ মিন্টু, সদস্য পদে প্রার্থী মোহাম্মদ রব মিয়া (বর্তমানে বাংলাদেশ সোইটির সভাপতি) ও তাজু মিয়া এসময় উপস্থিত ছিলেন। বর্তমান সভাপতি মোহাম্মদ রব মিয়া প্রথমেই সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাহিদ মিন্টুর জীবনবৃত্তান্ত তুলে ধরেন। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জাহিদ যুক্তরাষ্ট্রের বেড়ে উঠা একজন উদীয়মান সমাজকর্মী।

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স ডিগ্রি নিয়ে নিজের প্রতিষ্ঠিত কনস্ট্রাকশন ব্যবসায় জড়িত আছেন। বৃহত্তর নোয়াখালি সমিতির সফল সাধারণ সম্পাদক ছিলেন। শিক্ষাগত যোগ্যতা ও সাংগঠনিক দক্ষতায় জাহিদ আগামীতে বাংলাদেশ সোসাইটিকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে বলে আমার বিশ্বাস রয়েছে। আর সভাপতিপ্রার্থী রুহুল আমিন সিদ্দিকীও সোসাইটিতে একজন পরীক্ষিত নেতা।

জাহিদ মিন্টু সাংবাদিকদের সামনে বাংলাদেশ সোসাইটিকে নিয়ে তার স্বপ্নের কথা তুলে ধরেন। তিনি বলেন, আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হলে একটি বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠিত করবো। যেখানে কমিউনিটি সেন্টার, স্বাস্থ্য সেবা, ইবাদত ও রিক্রেরিয়েশনের ব্যবস্থা থাকবে। নির্বাচন করছি বলে এ কথা বলছি না।

যদি জিততে নাও পারি বিজিতরা এ ব্যাপারো উদ্যোগ নিলে আমি সর্বাগ্রে সহায়তার হাত বাড়াবো। এটি ম্যাজিক নয়, বাস্তব। আপনাদের কথা দিচ্ছি। আল্লাহ’র রহমতে কমিউনিটির মানুষের আকাক্সক্ষার প্রতীক বাংলাদেশ সেন্টার প্রতিষ্ঠা হবে। সভাপতি প্রার্থী রুহুল আমিন বলেন, আমরা এ লক্ষ্যে একটি বড় পরিসরে জায়গা ও ভবন খোঁজা শুরু করেছি। বাংলাদেশ সেন্টার গড়ে তোলার বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা নির্বাচনী মেনুফেস্টো সহসাই প্রকাশ করবো। তিনি এ ব্যাপারে প্রবাসী বাংলাদেশি সংবাদ কর্মীদের সহযোগিতা কামনা করেন। রুহুল-জাহিদ প্যানেল নির্বাচিত হলে সবসময় বাংলাদেশিদের সাথে থাকার আশ্বাস প্রদান করেন।

Posted ১২:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.