শনিবার, ৬ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ব্রাজিলের প্রেসিডেন্ট, মরিশাসের প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার সঙ্গে কুশল বিনিময়

ইতালির প্রধানমন্ত্রী ও আইএমএফের এমডির সঙ্গে ড. ইউনূসের বৈঠক

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

ইতালির প্রধানমন্ত্রী ও আইএমএফের এমডির সঙ্গে ড. ইউনূসের বৈঠক

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : প্রধান উপদেষ্টার কার্যালয়

জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নানা বিষয়ে আলোচনার পর তিনি তাদের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ উপহার দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

এদিন অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ উপহার দেন ক্লিনটনকে।

Posted ১০:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.