শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ঢাকায় মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

বাংলাদেশ অনলাইন :   |   বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

ঢাকায় মার্কিন দূতাবাসে খালেদা জিয়া

ছবি : সংগৃহীত

ভিসা প্রক্রিয়ার জন্য ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বাসায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ২৭ নভেম্বর (বুধবার) দুপুর ২টার দিকে বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে বারিধারার মার্কিন দূতাবাসে যান। এরপর সেখানে তিনি ফিঙ্গারপ্রিন্ট দেন এবং ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে বিকেল সোয়া তিনটার দিকে তিনি তার গুলশানের বাসভবনে পৌঁছান।

এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সঙ্গে তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. জাহিদ হোসেনকে উদ্ধৃত করে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার সংবাদমাধ্যমকে বলেন, ব্যক্তিগত কাজে আজ মার্কিন দূতাবাসে যাওয়ার কথা রয়েছে ম্যাডামের।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া আগামী মাসের শুরুতে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন। প্রথমে তিনি লন্ডনে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যাবেন।পরে সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন বলে জানা গেছে। সর্বশেষ ২০১৭ সালের ১৬ জুলাই যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। ওই বছরের ১৮ অক্টোবর দেশে ফেরেন তিনি। সেই সময় খালেদা জিয়া যুক্তরাজ্যের ডা. হ্যাডলি ব্যারির চিকিৎসা গ্রহণ করেন।

Posted ৪:৫৮ অপরাহ্ণ | বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.