বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫
ছবি : সংগৃহীত
বিয়ে করলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। ৩১ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে আসিফ মাহমুদ একটি ছবি সম্বলিত পোস্ট শেয়ার করেছেন ক্যাপশনে লিখেছেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সারজিস ভাই। বিবাহিত জীবন সুখের হোক।
ওই ছবিতে সারজিসকে শেরওয়ানি ও পাগড়ি পরিহিত দেখা গেছে। ছবিতে সারজিসের দুই পাশে উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, উপদেষ্টা আসিফ মাহমুদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক হাসনাত আব্দুল্লাহকেও দেখা গেছে।
এদিকে ফেসবুকে হাসনাত আবদুল্লাহও সারজিসকে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, অভিনন্দন, বন্ধু সারজিস! অফুরন্ত ভালবাসা এবং সুন্দর মুহুর্তে ভরে উঠুক তোমার জীবন। এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সারজিস আলমকে অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গত, সারজিসের বিয়ের পাত্রী কে এ ব্যাপারে কিছু জানা যায়নি।
Posted ৭:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh