শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ভোটের অধিকার ফেরাতে কাজ করছে বিএনপি : তারেক রহমান

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

ভোটের অধিকার ফেরাতে কাজ করছে বিএনপি : তারেক রহমান

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জোরপূর্বক ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে কাউকে ভোট দিতে দেয়নি পতিত আওয়ামী লীগ সরকার। দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশের মানুষের কথা বলার অধিকারকে হরণ করে অগণতান্ত্রিক পদ্ধতিতে একছত্র অপশাসন কায়েম করেছিল। ছাত্র-জনতা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার ও খুনি আওয়ামী লীগের পতন ঘটানোর পর বাংলার মাটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ফেরাতে বিএনপি কাজ করে যাচ্ছে।

নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে দিনব্যাপী জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ১৬ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। তিনি আরও বলেন, রাষ্ট্রকাঠামোকে মেরামত করতে হবে। জনগণের আস্থা অর্জনে আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুণর্গঠন করতে চাই। ন্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, শিক্ষা, উন্নয়ন কর্মকান্ড, গণতন্ত্র, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে গেছে। নির্বাচনের নামে দেশের জনগণের সঙ্গে তামাশা ও প্রহসন করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেয়াসহ তাদের দমন-পীড়ন ও গুম করেছে।

নড়াইলে দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হলো জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এদিন বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান। এ সময় দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু, জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক ও সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মোট ৭০৭ কাউন্সিলরের মধ্যে ৭০১ জন তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেছেন। দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে সাবেক সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার এজাজুল হাসান বাবু নির্বাচিত হয়েছেন।

Posted ৯:২৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2231 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.