শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

রেস্টুরেন্টে বাহারি ইফতারির সমাহার

মুসলিম কমিউনিটিতে জমজমাট ইফতার মাহফিল

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

মুসলিম কমিউনিটিতে জমজমাট ইফতার মাহফিল

নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। রমজান ঘিরে বদলে গেছে মুসলিম কমিউনিটির চেহারা। বিশেষ করে রমজান ঘিরে নিউইয়র্কের বাংলাদেশী কমিউনিটিতে শুরু হয়েছে জমজমাট ইফতার পার্টি। ইতিমধ্যেই বিভিন্ন সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল আয়োজনের কর্মসূচী ঘোষণা করা হয়েছে। কোন কোন দিন একই সময়ে একাধিক ইফতার মাহফিলের আয়োজন হয়েছে। অপরদিকে ইফতার পার্টি ঘিরে জমে উঠেছে কমিউনিটির রেষ্টুরেন্ট ব্যবসাও। রেষ্টুরেন্টগুলোতে এবার ইফতারী বক্স বিক্রি হচ্ছে ১০ থেকে ১৪ ডলারে। খবর : ইউএনএ’র।

পবিত্র রমজান উপলক্ষ্যে কমিউনিটির উল্লেখযোগ্য সংগঠনগুলোরমধ্যে বিভক্ত জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা গত ২ মার্চ, রোববার ইফতার মাহফিল আয়োজন করে। সভাপতি বদরুল হোসেন খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম নেতৃত্বাধীন এসোসিয়েশনের ইফতার পার্টি সিটির উডসাইডের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত হয়। অপরদিকে সভাপতি মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদ নেতৃত্বাধীন এসোসিয়েশনের ইফতার মাহফিল উডসাইডের কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয়। নর্থ বেঙ্গল ফাউন্ডেশন একই দিন জ্যামাইকার সাতফিন বুলেভার্ডস্থ আল আকসা পার্টি হলে অনুষ্ঠিত হয়।

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল গত ৩ মার্চ, সোমবার বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন অফিসে, একই দিন কুইন্স বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল জ্যাকসন হাইটসের সানাই রেষ্টেুরেন্টে আয়োজন করা হয়। গত ৪ মার্চ মঙ্গলবার মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা)-এর ইফতার মাহফিল জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে, গত ৮ মার্চ শনিবার ভাটেরা এসোসিয়েশন অব ইউএসএ’র ইফতার মাহফিল কুইন্সের ফরেস্ট হিলের আগ্রা প্লেস এন্ড পার্টি হলে এবং মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র ইফতার মাহফিল এস্টোরিয়ার রয়েজ এন্ড গার্লস পার্টি হলে, ৯ মার্চ রোববার বাংলাদেশ সোসাইটির কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল পর্ব ও ইফতার মাহফিল উডহ্যাভেনের জয়া পার্টি হলে, প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার মাহফিল জ্যামাইকার ইকরা পার্টি হলে এবং বৃহত্তর রাজশাহী সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল জ্যামাইকার সাতফির বুলেভার্ডস্থ আল আকসা পার্টি হলে আয়োজন করা হয়।

অপরদিকে ১৪ মার্চ শুক্রবার বাংলাদেশী আমেরিকান সোসাইটির ইফতার মাহফিল উডহ্যাভেনের জয়া পার্টি হলে, ১৫ মার্চ শনিবার জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ইফতার মাহফিল কুইন্সের ফরেস্ট হিলের আগ্রা প্লেস এন্ড পার্টি হলে, ১৬ মার্চ রোববার বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল ওজনপার্কের ম্যাজেস্টিক মার্কুইস হলে, ১৭ মার্চ সোমবার টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল জ্যামাইকার সাতফিন বুলেভার্ডস্থ আল আকসা পার্টি হলে, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউএসএ’র ইফতার মাহফিল উডসাইডের কুইন্স প্যালেসে এবং প্রবাসী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল ২৪ মার্চ সোমবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হবে বলে সংশ্লিস্ট সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত কুইন্স, ব্রুকলীন, ব্রঙ্কস এলাকার বাংলাদেশী মালিকানাধীন রেষ্টুরেন্টগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ১০/১২ আইটেমের এবার ইফতারী বক্স বিক্রি হচ্ছে ১০ থেকে ১৪ ডলারে। জ্যামাইকার ফাল্গুনী রেষ্টুরেন্টে ভুনা খিজুরী সহ ইফতারী বক্স ৫.৯৯, চিকেন বিররিয়ানী সহ ইফতারী বক্স ৭.৯৯, বিফ তেহারী সহ ইফতারী বক্স ৮.৯৯ আর গোট বিরিয়ানী সহ ইফতারী বক্স ৯.৯৯, ধানসিড়ি রেষ্টুরেন্টে ইফতারী বক্স ৯.৯৯, সাগর রেষ্টুরেন্টে ইফতারী বক্স ১০ ডলার, পানসী রেষ্টুরেন্টে ১১ ডলার, প্রিমিয়াম রেষ্টুরেন্টে ১২.৯৯, ঘরোয়া রেষ্টুরেন্টে ইকোনমি ইফতারী বক্স ১১ ডলার, প্রিমিয়াম বক্স ১৩ ডলার আর এক্সক্লুসিভ বক্স ১৪ ডলারে বিক্রি হচ্ছে। এছাড়াও খলিল বিরিয়ানী হাউজের ইফতারী বক্স ১০.৯৯ ডলার নির্ধারণ করা হচ্ছে। নিউয়র্ক (ইউএনএ)

Posted ১২:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.