বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
হোম কেয়ার সার্ভিসে নিবেদিত ডিএইচ কেয়ার এনওয়াই এলএলসি, বহুল আলোচিত পিপিএল’র সদস্য হলো। নিউইয়র্ক স্টেট হেলথ ডিপার্টমেন্টের হোম হেলথ কেয়ার লাইসেন্সধারী ডিএইচ কেয়ার প্রায় এক দশক ধরে বাংলাদেশী কমিউনিটিকে সেবা প্রদান করে আসছে। আগামী ১এপ্রিল থেকে হোম কেয়ার তথা সিডিপ্যাপ সার্ভিসে ব্যাপক পরিবর্তন আসছে। ইতোমধ্যে নতুন আইনের কার্যকারিতার অংশ হিসেবে ২৮মার্চের মধ্যে সিডিপ্যাপ সুবিধাভোগীদেরকে বিদ্যমান হোম কেয়ার এজেন্সি থেকে পিপিএলে স্থানান্তরিত হতে হবে।
নতুন আইনানুসারে ৬ শতাধিক হোমকেয়ার এজেন্সির পরিবর্তে একটি মাত্র প্রতিষ্ঠান ২ লাখ ৫০হাজার সিডিপ্যাপ গ্রহীতার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত হচ্ছে পিপিএল। পাবলিক পার্টনারশীপস এলএলসি-পিপিএল তার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সহায়ক হিসেবে ৩৭টি হোম কেয়ার এজেন্সিকে সাব কন্ট্রাক্ট দিয়েছে। একমাত্র বাংলাদেশী প্রতিষ্ঠান ডিএইচ কেয়ার পিপিএল’র সাব কন্ট্রাক্ট পেয়েছে। ফলে এই এজেন্সির সিডিপ্যাপভোগীদেরকে অন্যত্র স্থানান্তরিত হতে হবে না। বরং অন্যান্য এজেন্সি থেকে সিডিপ্যাপ গ্রহীতাগণ ডিএইচ কেয়ারে নিজেদেরকে নিবন্ধিত করতে পারবেন।
পিপিএল’র অন্তর্ভূক্ত হওয়াকে কমিউনিটির জন্য বড় ধরণের প্রাপ্তি বলে উল্লেখ করেন প্রতিষ্ঠানটির অন্যতম কর্ণধার শাহারিয়ার রহমান। উল্লেখ্য ডিএইচ কেয়ার হোম কেয়ারের পাশাপাশি স্থানীয় কমিউনিটিতে বিভিন্ন ধরণের সমাজ সেবামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির সমাজ সেবার বিষয়টি ইতোমধ্যে নিউইয়র্ক সিটি ও স্টেটে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
Posted ১২:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh