শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জন্মদিনে পৃথিবীতে প্রত্যাবর্তন নাসার প্রবীণতম নভোচারীর

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫

জন্মদিনে পৃথিবীতে প্রত্যাবর্তন নাসার প্রবীণতম নভোচারীর

৭০তম জন্মদিন পৃথিবীতেই উদযাপন করবেন নাসার নভোচারী ডন পেতিত। ছবি: রয়টার্স

ধরুন, কয়েক দিন বাদে একজনের বয়স ৭০ পূর্ণ হবে। এই বয়সী মানুষের জন্মদিনের আয়োজন হয় সাদামাটা। সর্বোচ্চ একটি কেক, কিছু উপহার আর নিকটাত্মীয়রা থাকেন। কিন্ত যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় কর্মরত সবচেয়ে প্রবীণ নভোচারী ডন পেট্টিটের এবারের জন্মদিনটা ছিল অন্য সবার চেয়ে আলাদা। কারণ, গতকাল রোববার সত্তরতম জন্মদিনে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে পৃথিবীতে ফিরেছেন।

ডন পেট্টিট ও আরও দুজন রুশ নভোচারীকে নিয়ে একটি মহাকাশযান গতকাল কাজাখস্তানে অবতরণ করে। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস গতকাল এক বিবৃতিতে জানায়, ‘আজ মস্কোর স্থানীয় সময় ভোররাত ৪টা ২০ মিনিটে সোইয়ুজ এমএস–২৬ ক্যাপসুল অ্যালেক্সি ওভশিনিনি, ইভান ভাগনার ও ডোনাল্ড (ডন) পেট্টিটকে নিয়ে কাজাখাস্তানের কাজাখ শহরের অদূরে অবতরণ করেছে।’

৭ মাসের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ২২০ দিন কাটান পেট্টিট, ওভশিনিনি ও ভাগনার। এই সময়ে তাঁরা পৃথিবীকে ৩ হাজার ৫২০ বার প্রদক্ষিণ করেন। এই যাত্রায় ৯ কোটি ৩৩ লাখ মাইল ভ্রমণ করেছেন তিন মহাকাশচারী। নাসায় ২৯ বছর ধরে কর্মরত ডন পেট্টিট। নভোচারী হিসেবে দীর্ঘ এই কর্মময় জীবনে ১৮ মাসের বেশি সময় তিনি মহাকাশে কাটিয়েছেন। এবার নিয়ে চার দফায় মহাকাশে গিয়েছিলেন পেট্টিট।

মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে আসতে পেট্টিট, ওভশিনিনি ও ভাগনারের সময় লেগেছে তিন ঘণ্টার একটু বেশি। তাঁদের বহনকারী মহাকাশযানটির কাজাখস্তানের দক্ষিণ–পূর্বের একটি প্রত্যন্ত এলাকায় অবতরণের কিছু ছবি প্রকাশ করেছে নাসা। তাতে দেখা যায়, হাত উঁচু করে মহাকাশযান থেকে বের হয়ে আসছেন তিনজন। তাঁদের সেখান থেকে বের করে চিকিৎসার জন্য একটি তাঁবুতে নেওয়া হচ্ছে।

Posted ১২:০৮ অপরাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.