বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
ছবি : সংগৃহীত
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩১ দশমিক ২৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইএমএফের হিসাব অনুযায়ী দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৬৩৯ কোটি ৩৩ লাখ ৮০ হাজার ডলারে দাঁড়িয়েছে।
যা কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ১২৭ কোটি ৫৫ লাখ ৩০ হাজার ডলারে। গত ১৭ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩১০০৩ দশমিক ১০ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৬০৮৭ দশমিক ৪৬ মিলিয়ন মার্কিন ডলার।
এদিকে, চলতি মাসের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা ৭ হাজার ৬৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৪১ লাখ ডলার রেমিট্যান্স।
Posted ১০:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh