বাংলাদেশ অনলাইন : | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
ছবি : সংগৃহীত
উন্নত ও নিরাপদ রাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সুশিক্ষা এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
শনিবার (২৫ অক্টোবর) রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা রুপরেখার আলোকে কিশোরগঞ্জে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব বলেন।
অনুষ্টানে মাদ্রাসা ও স্কুলের শির্ক্ষাথীদের উদ্দেশে তিনি বলেন, তোমরাই দেশের ভবিষ্যত। আগামী দিনে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পথ উন্মুক্ত করা হবে।
দেশের শিক্ষার্থীরা জ্ঞান-বিজ্ঞান, শিক্ষায় যেন সারাবিশ্বে সন্মানের সঙ্গে নিজেদের অবস্থান তৈরি করতে পারে, বিএনপি ক্ষমতায় গেলে সেই শিক্ষা নিশ্চিত করা হবে বলে ঘোষণা দেন তারেক রহমান।
Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh