শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ভুটানের প্রধানমন্ত্রী তোবগেকে ঢাকায় উষ্ণ অভ্যর্থনা

বাংলাদেশ অনলাইন :   |   শনিবার, ২২ নভেম্বর ২০২৫

ভুটানের প্রধানমন্ত্রী তোবগেকে ঢাকায় উষ্ণ অভ্যর্থনা

ছবি : সংগৃহীত

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে; তাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

২২ নভেম্বর (শনিবার) সকাল সোয়া ৮টায় ড্রুক এয়ারের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মুহাম্মদ ইউনূস ও শেরিং তোবগে সংক্ষিপ্ত বৈঠক করেন। সেখানে তোবগে শুক্রবারের ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বৈঠকের পর ভুটানের প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়।

বিমানবন্দর থেকে সরাসরি সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন শেরিং তোবগে। দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ হোসেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রওনা হন। তিনি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং দর্শনার্থী বইয়ে সই করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তোবগের এই সফরে ইন্টারনেট ব্যান্ডউইথ বিনিময়সহ তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

Posted ৯:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ২২ নভেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কাঁঠাল সমাচার

(2230 বার পঠিত)

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.