শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে স্পেন, ১৮০-তেই থাকল বাংলাদেশ

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে স্পেন, ১৮০-তেই থাকল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

টানা আধিপত্য বজায় রেখে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেই বছর শেষ করল ইউরোজয়ী স্পেন। বাংলাদেশের অবস্থানও অপরিবর্তিত, ১৮০তম। সোমবার (২২ ডিসেম্বর) ফিফার প্রকাশিত ২০২৫ সালের সর্বশেষ হালনাগাদকৃত তালিকায় ১৮৭৭.১৮ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে স্প্যানিশরা।

স্পেনের পেছনেই ১৮৭৩.৩৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে বছর শেষ করল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রাংকিংয়ের শীর্ষ পাঁচে থাকা বাকি দলগুলো হলো যথাক্রমে ফ্রান্স (১৮৭০ পয়েন্ট), ইংল্যান্ড (১৮৩৪.১২ পয়েন্ট) ও ব্রাজিল (১৭৬০.৪৬ পয়েন্ট)। তালিকায় প্রথম ৩৩টি অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

এদিকে এশিয়ান ফুটবল প্রেক্ষাপটে বাংলাদেশ আগের মতো ১৮০ নম্বর অবস্থানে থাকলেও পয়েন্টে সামান্য হেরফের হয়েছে। হাভিয়ের কাবরেরার দলের পয়েন্ট ৯১১.১৯ থেকে কমে দাঁড়িয়েছে ৯১১.১-এ। সাম্প্রতিক সময়ে নেপালের বিপক্ষে ২-২ গোলে ড্র করলেও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে ১-০ গোলে হারানোর স্মৃতি নিয়েই বছর শেষ করছে লাল-সবুজের প্রতিনিধিরা।

র‍্যাংকিংয়ের অন্যান্য উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে আলজেরিয়া এক ধাপ এগিয়ে ৩৪ নম্বরে উঠে এসেছে, অন্যদিকে এক ধাপ পিছিয়ে মিশর এখন ৩৫ নম্বরে।

আরব কাপে চ্যাম্পিয়ন হওয়া মরক্কো ১৭১৬.৩৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বর অবস্থানটি ধরে রেখেছে। টুর্নামেন্টের রানার্সআপ জর্ডান দুই ধাপ এগিয়ে বর্তমানে ৬৪ নম্বরে। এবারের হালনাগাদে সবচেয়ে চমক দেখিয়েছে ভিয়েতনাম; তিন ধাপ এগিয়ে তারা এখন ১০৭ নম্বরে। বিপরীতে বড় অবনমন হয়েছে মালয়েশিয়ার, ৫ ধাপ পিছিয়ে এশীয় এই দেশটি এখন ১২১ নম্বরে অবস্থান করছে।

Posted ৯:৩৫ অপরাহ্ণ | সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.