শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ছবি : ক্রিকইনফো

২০২৬ আইপিএল যেন বাংলাদেশে সম্প্রচার না করা হয়, সেই নির্দেশনা এসেছে তথ্য মন্ত্রণালয় থেকে। আইপিএল নিলাম থেকে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণেই মূলত এমন সিদ্ধান্ত।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০২৬ আইপিএলে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার বিষয়টি সবার নজরে এসেছে। এমন অবস্থায় পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এর আগে গত পরশু নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর প্রতিবাদ জানিয়েছিলেন ড. আসিফ নজরুল। এবারের আইপিএলের ম্যাচ সম্প্রচার বন্ধে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করার কথাও উল্লেখ করেছিলেন। ঠিক তাঁর দুই দিনের মধ্যেই বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশনা এল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে।

২০২৫ সালের ১৬ ডিসেম্বর মোস্তাফিজকে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশ-ভারত শীতল রাজনৈতিক সম্পর্কের বলি হয়ে আর খেলা হচ্ছে না আইপিএল। তাঁকে ছেড়ে দেওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজে দেখা যাচ্ছে একের পর এক ‘অ্যাংরি রিঅ্যাকশন’। নেতিবাচক মন্তব্য তো আছেই।

নিলাম থেকে কেনার ২০ দিনের মাথায় মোস্তাফিজকে ছেড়ে দেওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) সাবেক ভারতীয় ক্রিকেটার কীর্তি আজাদসহ অনেকেই ধুয়ে দিয়েছেন। পাকিস্তানের বাঁহাতি পেসার জুনায়েদ খান নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। ‘আপনাদের জন্য একটা কুইজ রয়েছে। বলুন তো আইপিএলের লোগো কার শটের অনুকরণে করা? অনেকে এবি ডি ভিলিয়ার্সের নাম বলবেন। আসলে তা নয়। মাশরাফি বিন মর্তুজার শটের অনুকরণে আইপিএলের লোগোটা করা হয়েছে।’

আকাশ চোপড়ার সেই ভিডিও প্রসঙ্গে কথা বলতে গিয়ে জুনায়েদ আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুটা সামনে নিয়ে এসেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে জুনায়েদ লিখেছেন, ‘আমার ধারণা ভারতীয় ক্রিকেট বোর্ড এই লোগো (আইপিএলের লোগো) সরিয়ে ফেলবে যেভাবে মোস্তাফিজকে তারা সরিয়ে ফেলেছে। মাশরাফি মর্তুজার শট থেকে অনুপ্রাণিত হয়ে লোগোটি তারা বানিয়েছিল।’ যে কলকাতা মোস্তাফিজকে ছেঁটে ফেলেছে, সেই ফ্র্যাঞ্চাইজির হয়েই ২০০৯ সালে মাশরাফি খেলেছিলেন। জোহানেসবার্গে ডেকান চার্জার্সের বিপক্ষে ৪ ওভারে ৫৮ রান খরচ করেও কোনো উইকেট পাননি মাশরাফি।

Posted ৪:২১ অপরাহ্ণ | সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.