শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ট্রাম্পকে অভিশংসনে ভোটের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

বাংলাদেশ অনলাইন ডেস্ক :   |   সোমবার, ১১ জানুয়ারি ২০২১

ট্রাম্পকে অভিশংসনে ভোটের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে ভয়াবহ সহিংসতা চালানোর দায়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনে ভোটের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা। জ্যেষ্ঠ এক ডেমোক্র্যাট নেতার বরাত দিয়ে ১১ জানুয়ারি (সোমবার) বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যু্ক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের হুইপ জেমস ক্লাইবার্ন জানান, এ বিষয়ে একটি আর্টিকেলের ওপর আগামী মঙ্গলবারের মধ্যেই হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ভোট হতে পারে। আগামী ২০ জানুয়ারি বিদায় নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কয়েক দিন আগেই ট্রাম্পের বিরুদ্ধে উন্মত্ত জনতাকে ‘অভ্যুত্থানে প্ররোচনা’ দেওয়ার অভিযোগ এনে তাকে অভিশংসনের পরিকল্পনা করছেন ডেমোক্র্যাটরা।

বিবিসির জানায়, যদি অভিশংসন প্রক্রিয়া পরিকল্পনামাফিক এগোয় তাহলে ডোনাল্ড ট্রাম্প হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট যার বিরুদ্ধে দুবার অভিশংসন প্রক্রিয়ার চেষ্টা চালানো হয়েছে। এর আগে অভিশংসনের অভিযোগটি হাউসে ভোটে পাস হতে হবে। তারপর বিষয়টি সিনেটে যাবে, যেখানে প্রেসিডেন্টকে অপসারণ করতে দুই তৃতীয়াংশ ভোট দরকার হবে।

শুধু ডেমোক্র্যাট নয়, এমনকি রিপাবলিকানদের অনেকেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সেদিন সমর্থকদের উসকে দেওয়ার অভিযোগ করছেন। রিপাবলিকান সিনেটর প্যাট টুমি পদত্যাগ দাবি করেছেন ট্রাম্পের। তিনি বলেন, ‘আমার মনে হয় দেশের জন্য এখন সবচেয়ে ভালো হবে যদি ডোনাল্ড ট্রাম্প পদত্যাগ করে দ্রুত বিদায় নেন। আমি জানি তা হয়তো হবে না। কিন্তু এটা হলেই ভালো হতো।’

এর আগে আলাস্কার রিপাবলিকান সিনেটর লিসা মারকাউস্কি প্রথম ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ দাবি করেছিলেন। নেব্রাস্কার রিপাবলিকান সিনেটর বেন স্যাসেও ট্রাম্পের অভিশংসন নিয়ে কথা বলেন। এ ছাড়া আরও এক রিপাবলিকান, ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড সোয়ার্জনেগার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘সবচেয়ে জঘন্য প্রেসিডেন্ট’ হিসেবে উল্লেখ করেছেন।

Posted ৮:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ১১ জানুয়ারি ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.