বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

বাংলাদেশ অনলাইন :   |   শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : যুক্তরাষ্ট্রকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। সেই ম্যাচে প্রথমে বলহাতে আলো ছড়ালেন বোলাররা। দারুণ বোলিংয়ে অল্পতেই আটকে রাখল যুক্তরাষ্ট্রকে। এরপর ব্যাটারদের দারুণ ব্যাটিংয়ে ৭ উইকেটের সহজ জয় তুলে নিল বাংলাদেশ। শুক্রবার (২৩ জানুয়ারি) জিম্বাবুয়ের হারারে ক্রিকেট মাঠে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সবগুলো উইকেট হারিয়ে ১৯৯ রান করে যুক্তরাষ্ট্র। জবাব দিতে নেমে ৮.৩ ওভার আর ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা।

রান তাড়ায় নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার জাওয়াদ আবরার আর রিফাত বেগ মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৭৮ রান। কিছুটা আগ্রাসী ব্যাটিং করে হাফসেঞ্চুরির কাছে গিয়ে ফেরেন জাওয়াদ। ৪২ বলে ৪৭ রান করে তিনি ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি।

আরেক ওপেনার রিফাত বেগও আর বেশি সময় উইকেটে টিকতে পারেননি। কিছুটা ধীর গতির ব্যাটিংয়ে ৫৫ বলে ৩০ রান করে ফেরেন রিফাত।

তিনে নামা অধিনায়ক আজিজুল হাকিম তামিম জুটি গড়েন কালাম সিদ্দিকী অ্যালিনকে নিয়ে। ৮৮ রানের এই জুটিতেই মোটামুটি নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের জয়। দায়িত্বশীল ব্যাটিংয়ে হাফসেঞ্চুরি তুলে নিয়ে ৮২ বলে ৬৪ রান করে ফেরেন আজিজুল তামিম।

এরপর রিজান হোসেন নিয়ে বাকি কাজটা অনায়াসেই শেষ করেন অ্যালিন। ২৫ রানের অপরাজিত জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তারা। অ্যালিন ৫৫ বলে ৩০ রানে আর রিজান ১৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই বাংলাদেশের বোলিং তোপে পড়ে যুক্তরাষ্ট্র। মাত্র ৬ রানের মধ্যেই দুই উইকেট হারায় তারা। ওপেনার আমরিন্দার গিল ফেরেন ১০ বলে ১ আর অর্জুন মাহিশ ৬ বলে ১ রান করে।

পুরো ইনিংসে পঞ্চশ ছাড়ানো একটা জুটিই গড়তে পেরেছে যুক্তরাষ্ট্র। তৃতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়েন সাহিল গার্গ ও উৎকর্ষ শ্রীভাস্তব। সাহিলকে ফিরিয়ে (৬০ বলে ৩৫) সেই জুটি ভাঙেন শাহরিয়ার আহমেদ।

এরপর আর বাংলাদেশের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কোনো জুটি। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেন টাইগাররা বোলাররা। বাকিদের যাওয়া-আসার ভিড়ে একপ্রান্ত আগলে রেখে হাফসেঞ্চুরি তুলে নেন আদনিত জাম্ব। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলেন তিনি। এতেই লড়াকু পুঁজি পায় যুক্তরাষ্ট্র।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ইকবাল হোসেন ইমন। আর দুটি করে উইকেট নিয়েছেন তিনজন বোলার।

সংক্ষিপ্ত স্কোর

যুক্তরাষ্ট্র : ৫০ ওভারে ১৯৯/১০ (আমরিন্দার ১, মহেশ ১, সাহিল ৩৫, শ্রীভাস্তব ২৯, নিতিশ ১৭, শিব ৬, অদিত ১৬, আরেপাল্লি ১, সাহির ৩, আপ্পিদি ০, আদনিত ৬৮*; ফাহাদ ৯-১-৩৮-২, ইমন ১০-০-৪১-৩, রাতুল ৪-১-২০-০, স্বাধীন ১০-০-৩১-০, শাহরিয়ার ৮-১-৩২-২, আজিজুল ২-০-৮-০, রিজান ৭-০-২৭-২)

বাংলাদেশ : ৪১.৩ ওভারে ২০১/৩ (জাওয়াদ ৪৭, রিফাত ৩০, আজিজুল ৬৪, অ্যালিন ৩০*, রিজান ২০*; আপ্পিদি ৭-০-২৭-১, আদনিত ২-০-১৩-০, অদিত ৮.৩-০-৫২-০, শ্রীভাস্তব ১০-১-৪৩-১, সাহির ৪-০-২০-০, সাহিল ৮-০-৩২-১, শিব ২-০-১২-০)

Posted ৯:৫২ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.