বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

অবসর ভেঙে মধ্য এশিয়ায় ফিরলেন ৩৯ বছরের নানি

বাংলাদেশ অনলাইন :   |   সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

অবসর ভেঙে মধ্য এশিয়ায় ফিরলেন ৩৯ বছরের নানি

ছবি : সংগৃহীত

অবসর ভেঙে আবারও মাঠে ফিরছেন পর্তুগিজ ফুটবল তারকা লুইস নানি। ৩৯ বছর বয়সে ফের ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই উইঙ্গার। ২০২৪ সালের ডিসেম্বরে বুট জোড়া তুলে রাখলেও এবার মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের ক্লাব এফসি আকতোবের সঙ্গে এক বছরের চুক্তি সই করেছেন নানি। খবর : গোল ডটকমের

আকতোবে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লাবের ‘ডেভেলপমেন্ট প্রজেক্টেও’ ভূমিকা থাকবে নানির। অর্থাৎ খেলোয়াড় হিসেবে মাঠে নামার পাশাপাশি কোচিং বা খেলার মান বড়ানোর দায়িত্বেও দেখা যেতে পারে তাকে। সম্প্রতি নানি উয়েফা ‘এ এলিট ইয়ুথ লাইসেন্স’ কোর্স সম্পন্ন করেছেন, যা অনূর্ধ্ব-১৩ থেকে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের খেলোয়াড় উন্নয়নের ওপর গুরুত্ব দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় নানি বলেন, ‘এফসি আকতোবেতে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। ক্লাব ও কাজাখস্তানের ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখতে মুখিয়ে আছি। ক্লাবের মালিক নুরলান আরতিকবায়েভ, চেয়ারম্যান আরমান ওস্পানোভ এবং গভর্নর আসখাত শাখারভের আতিথেয়তা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। ভবিষ্যৎ নিয়ে ক্লাবটির যে ভাবনা, তাতে আমি দারুণভাবে মুগ্ধ। ঘরোয়া ও আন্তর্জাতিক,দুই ক্ষেত্রেই দলকে নতুন উচ্চতায় নিতে সর্বোচ্চ চেষ্টা করব।’

সবশেষ পর্তুগিজ শীর্ষ লিগে এসত্রেলা দা আমাদোরার হয়ে খেলেছিলেন নানি। বিদায়ের সময় তিনি জানিয়েছিলেন, দায়িত্ব পালনের তৃপ্তি নিয়েই ক্লাব ছাড়ছেন। তবে আকতোবের প্রকল্প তাকে আবারও মাঠে নামতে অনুপ্রাণিত করেছে। কাজাখস্তান প্রিমিয়ার লিগের ২০২৬ মৌসুম শুরু হবে মার্চে। নতুন মৌসুমের আগে নিজেকে প্রস্তুত করতে নানির হাতে সময় রয়েছে এক মাসের একটু বেশি।

গত মৌসুমে ১৪ দলের লিগে পঞ্চম স্থান অর্জন করে আকতোবে। ইউরোপা কনফারেন্স লিগে খেলার সুযোগ থেকে তারা পিছিয়ে ছিল মাত্র পাঁচ পয়েন্টে।

২০০৭ সালে স্পোর্টিং সিপি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে ক্লাবটির জনপ্রিয় তারকায় পরিণত হন নানি। ২৩০ ম্যাচে ১০৬টি গোলে অবদান রেখেছেন তিনি। এর মধ্যেই ইউনাইটেডকে চারটি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়নস লিগ ও দুটি লিগ কাপ জয়ে সাহায্য করেন। ২০১৫ সালে ইউনাইটেড ছাড়ার পর ফেনারবাহচে, ভ্যালেন্সিয়া, লাজিও, অরল্যান্ডো সিটি, ভেনেজিয়া, মেলবোর্ন ভিক্টরি ও আদানা দেমিরস্পরের হয়ে খেলেছেন তিনি।

আগামী মৌসুমে কাজাখস্তানের শীর্ষ লিগে নানি একমাত্র সাবেক প্রিমিয়ার লিগে খেলা তারকা নন। চেলসির সাবেক উইঙ্গার ভিক্টর মোজেসও দেশটির ক্লাব এফসি কাইসারে সম্প্রতি যোগ দিয়েছেন। ফলে নতুন মৌসুমে কাজাখ ফুটবলে বাড়তি আকর্ষণ যোগ হতে যাচ্ছে।

Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.