বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগির শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ডোরাল শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, তিনি আশা করছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘খুব তাড়াতাড়ি’ শেষ হবে।
এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, এই সপ্তাহের মধ্যেই বা কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শেষ হবে কি না। জবাবে ট্রাম্প বলেন, আমার তাই মনে হয়।
তিনি বলেন, দেখুন, নেতৃত্বসহ তাদের যা ছিল সবই শেষ হয়ে গেছে। ট্রাম্পের দাবি, ইরানের নেতৃত্বের অন্তত দুই স্তর ধ্বংস হয়ে গেছে। তার ভাষায়, আসলে তাদের নেতৃত্বের দুইটি স্তর আছে, বাস্তবে এর চেয়েও বেশি। কিন্তু অন্তত দুই স্তরের নেতৃত্ব আর নেই।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছে।
Posted ১০:৩২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh