বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
ছবি : সংগৃহীত
ইরানের ক্রীড়া ও যুবমন্ত্রী আহমাদ দানিয়ামালি জানিয়েছেন, ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণের মতো অবস্থানে নেই দেশটির জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (১০ মার্চ) আইআরআইবি স্পোর্টস নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে আহমাদ দানিয়ামালি যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘যেহেতু এই দুর্নীতিগ্রস্ত সরকার আমাদের নেতাকে হত্যা করেছে, তাই কোনো অবস্থাতেই আমাদের বিশ্বকাপে অংশগ্রহণের মতো উপযুক্ত পরিবেশ নেই।’
তিনি বলেন, ‘আমাদের ছেলেরা সেখানে নিরাপদ নয় এবং অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় শর্তগুলোও বিদ্যমান নেই।’
আহমাদ দানিয়ামালি আরো জানান, ‘গত আট থেকে নয় মাসে আমাদের ওপর দু’টি যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে এবং আমাদের কয়েক হাজার মানুষ নিহত ও শহীদ হয়েছেন। তাই আমাদের পক্ষে অংশগ্রহণ করা নিশ্চিতভাবেই অসম্ভব।’ বিবিসি
Posted ৯:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh