বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে স্বল্পআয়ের পরিবার পাচ্ছে ফ্রি ব্রডব্যান্ড

বাংলাদেশ ডেস্ক :   |   বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

নিউইয়র্কে স্বল্পআয়ের পরিবার পাচ্ছে ফ্রি ব্রডব্যান্ড

ছবি : সংগৃহীত

নিউইয়র্ক শহরের নিম্নআয়ের পরিবারগুলোর জন্য বিনামূল্যে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে সিটি প্রশাসন।

“নেবারহুড ইন্টারনেট প্রোগ্রাম” নামে এই প্রকল্পের আওতায় ব্রঙ্কস ও আপার ম্যানহাটনের শত শত পরিবার উচ্চগতির ব্রডব্যান্ড সেবার আওতায় আসবে বলে জানিয়েছে সিটি হল।নিউইয়র্ক শহরের স্বল্প আয়ের আবাসিক ভবনগুলোতে দ্রুতগতির বিনামূল্যের ইন্টারনেট সেবা সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন মেয়র জোহরান মামদানি তড়যৎধহ গধসফধহর।

সোমবার ঘোষিত “নেবারহুড ইন্টারনেট প্রোগ্রাম” নামের এই উদ্যোগটি নিউইয়র্ক সিটি প্রশাসন ও নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির যৌথ প্রকল্প। এর আওতায় আগামী দুই বছরে ব্রঙ্কস ও আপার ম্যানহাটনের ৭০০টির বেশি নিম্নআয়ের পরিবারের কাছে বিনামূল্যে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে।

মেয়র মামদানি বলেন, বর্তমান সময়ে চাকরি খোঁজা, শিশুদের শিক্ষা ও বিভিন্ন নাগরিক সেবা গ্রহণের জন্য ইন্টারনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখনও অনেক নিউইয়র্কবাসীর জন্য নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা ব্যয়বহুল বা সীমিত। তাই এই ২০ লাখ ডলারের বিনিয়োগ ডিজিটাল বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রকল্পটি ফেডারেল অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এ তহবিল নিশ্চিত করেছেন কংগ্রেসম্যান রিচি টরেস। প্রকল্পটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি।

রিচি টরেস বলেন, “ডিজিটাল বিভাজন এখন আর কেবল তাত্ত্বিক বিষয় নয়; এটি দক্ষিণ ব্রঙ্কসসহ বহু পরিবারের জন্য প্রতিদিনের বাস্তবতা। বর্তমান অর্থনীতিতে অনলাইনে সংযুক্ত না থাকলে মানুষ নানা সুযোগ থেকে বঞ্চিত হয়।”পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পটি সম্পন্ন হলে ৫০টির বেশি আবাসিক ভবনে ব্রডব্যান্ড সংযোগ স্থাপন করা হবে। এর ফলে হাজারো নিম্নআয়ের পরিবার বিনামূল্যে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে।

Posted ১০:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.