বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আহ্বান

নিউইয়র্কে ঈদুল আজহা উদযাপিত

বাংলাদেশ রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

নিউইয়র্কে ঈদুল আজহা উদযাপিত

খোলা মাঠে জ্যামাইকা মুসলিম সেন্টারের সর্ববৃহৎ ঈদুল আজহার জামাত।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে ২৭ মে বুধবার। মহান আল্লাহতায়ালার নৈকট্য আর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় কোরবানির ত্যাগের মহিমায় ঈদের নামাজ আদায় আর কোরবানীর মধ্য দিয়ে সর্বস্তরের মুসলিম নর-নারী ঈদ উদযাপন করেন। ঈদের জামাতের মোনাজাতে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার তাগিদ দেয়া হয়। নিউইয়র্কে ঈদের জামাতগুলোতে ছিলো সর্বস্তরের হাজারো মানুষের ভিড়। নিউইয়র্ক সিটির ৫ বরোর মসজিদগুলোর উদ্যোগে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। কোথাও কোথাও খোলা আকাশের নিচে রাস্তায় ঈদের জামাত আয়োজিত হয়। প্রতি বছরের মতো এবছরও নিউইয়র্কে সর্ববৃহত ঈদের জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) আয়োজিত স্থানীয় টমাস এডিসন স্কুলের প্লে গ্রাউন্ডে। সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে সর্বস্তরের ১৪/১৫ হাজার নর-নারী অংশ নেন। এদিকে ঈদের দিন চমৎকার আবহাওয়া থাকায় সকল জমাতেই অংশ নেন সর্বস্তরের বিপুল সংখ্যক নর-নারী। ফলে ঈদের জামাতগুলো হয়ে উঠে উৎসবমুখর। ঈদের নামাজ শেষে মসল্লিরা একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর অনেকেই ফার্মে গিয়ে পছন্দের পশু কোরবানী দেন। পরবর্তীতে সন্ধ্যার দিকে আন্তীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মাঝে বিতরণ করেন কোরবানীর মাংস।
জেএমসি’র জামাতের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কের মূলধারার নেতৃবৃন্দের নিউইয়র্ক কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ৬ এর ডেমোক্র্যাট দলীয় প্রার্থী চাক পার্ক ও কুইন্স বরো কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কার্টজ।
জেএমসি’র কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মাহমুদুর রহমান, পরিচালনা কমিটির সভাপতি ডা. নাজমুল এইচ খান। এই পর্ব পরিচালনা করেন সেক্রেটারি মুহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার।
জেএমসি’র ঈদের জামাতে ইমামি করেন মির্জা আবু জাফর বেগ। তিনি বিশেষ মুনাজাতও পরিচালনা করেন। খুতবা পাঠ করেন ইমাম শামসে আলী। ঈদের জামাত শেষে বিশেষ মুনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি ছাড়াও ফিলিস্তিনীদের উপর ইসরাইলের নিপীড়ন-নির্যাতন এবং যুদ্ধ বন্ধ কামনা করা হয়।
জ্যামাইকার দারুস সালাম মসজিদের উদ্যোগে ঈদের চারটি জামাত অনুষ্ঠিত হয়েছে ২৭ মে মসজিদে। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টায়। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯ টায় এবং চতুর্থ জামাত সকাল ১০টায়। প্রথম জামাত ছাড়া সব জামাতে মহিলাদের নামাজ আদায়ের ব্যবস্থা ছিল।
মুনা সেন্টার অব জ্যাকসন হাইটস-এর মসজিদ নামিরাহয় উদ্যোগে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৮টায় মসজিদ সংলগ্ন মাঠে।
মুনা সেন্টার অব জ্যামাইকা’র মসজিদ আর রায়য়ান-এর ঈদের জামাত হয় ২টি যথাক্রমে সকাল ৭টা ও সকাল ৮টায়।
আল-আমিন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারে ঈদের জামাত খোলা মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।
জ্যাকসন হাইটসের মসজিদ নামিরাহ মসজিদ সংলগ্ন ৩৫-৩৫, ৭১ স্ট্রিটে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।
জ্যামাইকার আল আরাফা ইসলামিক সেন্টারে মসজিদের ভেতরে তিনটি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টা, ৮টা ও ৯টা।
নিউইয়র্ক ঈদগাহের উদ্যোগে ঈদের ৬টি জামাত অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজায়। প্রথম জামাত সকাল ৬টায়, দ্বিতীয় জামাত সকাল ৭টায়, তৃতীয় জামাত সকাল ৮টায়, চতুর্থ জামাত সকাল ৯টায়, পঞ্চম জামাত ১০টা এবং শেষ জামাত সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
ব্র্রঙ্কসের পার্কচেস্টার মসজিদের উদ্যোগে ঈদের দুটো জামাত অনুষ্ঠিত হবে মসজিদের ভিতরে। প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায়।
নিউ কার্ক বেলাল মসজিদের উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত সকাল ৬টা ৩০ মিনিটে, দ্বিতীয় জামাত সকাল ৭টা ৩০ মিনিটে এবং তৃতীয় জামাত সকাল ৮টা ৩০ মিনিটে।
ব্রুকলিনের বাইতুল জান্নাহ জামে মসজিদ ও মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে খোলা রাস্তায় সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হয়।
দারুল জান্নাহ মসজিদ ও ইসলামিক সেন্টারে চারটি জামাত অনুষ্ঠিত হয়। সম্ভাব্য সময়Ñসকাল সোয়া ৭টা, পৌনে ৮টা, সোয়া ৮টা ও ৯টা।
অপরদিকে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বাংলাদেশী অধ্যুষিত যুক্তরাষ্ট্রের নিউজার্সী, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, পেনসেলভেনিয়া, ভার্জেনিয়া, ওয়াহিও, ফ্লোরিডা, নর্থ ক্যারোরিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, অ্যারিজোনা প্রভৃতি স্টেটে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শুক্রবার পবিত্র ঈদুল আযহা পালিত হওয়ার খবর পাওয়া গেছে। কানাডায়ও যথাযথ ধর্মীয় ভাব-গম্ভীর পরিবেশে পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে।

Posted ৯:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.