বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
আগামী ৩ নভেম্বরে সাধারণ নির্বাচনে অংশ নিতে প্রাইমারি নির্বাচনে নিউইয়র্কের গভর্নর, ডেপুটি গভর্নর, এটর্নী জেনারেল এই সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন প্রাইমারীতে। কারণ এই সব পদে ডেমোক্র্যাাটিক ও রিপাবলিকান দলের অন্য কেউ প্রার্থী হননি। এই কারণে তাদের পদে নির্বাচন হয়নি। তবে ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে তাদেরকে অংশ নিতে হবে।
আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী গভর্নর ক্যাথি হোকুল এর সাথে রিপাবলিকান দলের ব্রুস ব্লেকম্যান গভর্নর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসাবে গভর্নর ক্যাথি হোকুল প্রাইমারীতে বিনা প্রতিদ্বন্ধিতায় জয়ী হয়ে দলের মনোনয়ন নিয়ে ৩ নভেম্বর নির্বাচনে অংশ নিবেন। ব্রুস ব্লেকম্যান রিপাবলিকান পদে প্রার্থী হিসাবে প্রাইমারীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ নির্বাচনে তিনি ক্যাথি হোকুলের প্রতিদ্বন্দ্বিতা করবেন। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষণা করা হয়েছে। ফলে ওই সব ঘোষিত প্রার্থীরা আগামী ৩ নভেম্বরের নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

৩ নভেম্বরের সাধারণ নির্বাচনের জন্য ২৩ জুন প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১৩ জুন থেকে ২১ জুন পর্যন্ত প্রাইমারী নির্বাচনে আগাম ভোট গ্রহণ করা হয়েছে। অ্যাবসেন্টি ব্যালটের মাধ্যমেও অনেকেই ভোট দিয়েছেন। ২৩ জুন অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন পদে নির্বাচন হয়েছে। যেসব পদে নির্বাচন হয়েছে এরমধ্যে প্রাইমারীতে নির্বাচন হয় নিউইয়র্ক কম্পট্রোলার পদে।
নিউইয়র্ক এর একাধিক ইউএস হাউজ অর্থ্যাৎ কংগ্রেসের কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে কংগ্রেসম্যান ও কংগ্রেসওমেন পদে নির্বাচন হয়েছে। নিউইয়র্ক স্টেট সিনেট, নিউইয়র্ক অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট এ অ্যাসেম্বলীম্যান ও অ্যাসেম্বলীওমেন পদেও নির্বাচন হয়েছে। এই সব পদে ২৩ জুনের নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দুই দল থেকে মনোনয়ন পাওয়ার জন্য ৩ নভেম্বরের সাধারণ নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা অংশ নেন। এইসব পদে ছাড়াও জুডিশিয়াল ডেলিগেট ও অলটারনেট জুডিশিয়াল ডেলিগেট নির্বাচন হয়েছে ।
এই নির্বাচনে স্ব স্ব দলের ভোটাররা তাদের নিজেদের দলের পছন্দের প্রার্থীকে আগামীতে সাধারণ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য ভোট দিয়েছেন। প্রাইমারীতে এবার ভোটার উপস্থিতি ভালই ছিল। নিউইয়র্কের বিভিন্ন স্কুলে ও বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট হয়েছে। সকাল থেকে রাত নয়টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এই সময়ে যে যার সুবিধাজনক সময়ে ভোট দিয়েছেন। মূলধারায় বাংলাদেশী কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত যেসব প্রার্থী রয়েছেন ও জয়ী হয়েছেন এরমধ্যে একাধিক র্প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এরমধ্যে আছেন গভর্নর ক্যাথি হোকুল, এটর্নী জেনারেল লেটেশিয়া জেমস, কংগ্রেসম্যান হাকিম জাফ্রিজ, আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, গ্রেগরী মিক্সসহ বেশ কয়েকজন প্রার্থী।
২৩ জুন যেসব পদে নির্বাচন অনুষ্ঠিত হয় এরমধ্যে নিউইয়র্কের ১৬টি কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে নির্বাচন হয়। এরমধ্যে ছিল -কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ১, ৩, ৬, ৭, ৯,১০,১১,১২,১৩,১৪,১৫,১৭,২১,২৩,২৪,২৫।
ডেমোক্র্যাটিক পার্টির প্রইমারীর নির্বাচনে যেসব কংগ্রেশনাল আসলে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এরমধ্যে ছিল ২, ৪, ৫, ৮,১৮,১৯,২০,২২ ও ২৬। বাকিগুলোতে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন হয়েছে।
রিপাবলিকান পার্টির প্রাইমারীতে নির্বাচনে যেসব কংগ্রেশনাল আসলে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এরমধ্যে ছিল কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ১,২,৫,৬,৭,৮,৯,১০,১১,১২,১৩,১৪,১৫,১৬,১৭,১৮, ২০,২২,২৩,২৪,২৫,২৬। এছাড়াও ৩,৪,১৯,২১ বাকিগুলোতে একাধিক প্রার্থী থাকায় নির্বাচন হয়েছে। নিউইয়র্ক স্টেট সিনেট পদে ১২টি আসনে নির্বাচন হয়েছে। এরমধ্যে সিনেট ডিস্ট্রিক্ট ১২,১৩,১৫,২৩,২৫,২৭,২৯,৩১,৩৯,৪৪,৫৪,৬১ তে নির্বাচন হয়। নিউইয়র্ক স্টেট এ্যাস্মেলী ডিস্ট্রিক্ট নির্বাচন হয়েছে। ৪১ টি অ্যাসেম্বলী ডিস্ট্রিক্টে নির্বাচন হয়। যেখানে নির্বাচন হয়েছে এরমধ্যে ছিল -২৩,২৮,৩০,৩২,৩৩,৩৪,৩৬,৩৭,৩৮,৩৯,৪৩,৪৬,৫০,৫২,৫৪,৫৬,৫৭,৫৯, ৬৫,৬৬, ৬৮, ৬৯, ৭০,৭১, ৭২,৭৫, ৮১,৮২, ৮৪,৮৭,৯০,৯৬,১০২, ১০৬, ১০৯, ১২০,১২৩,১২৯, ১৩০, ১৩৭, ১৪৯।
জুডিশিয়াল ডেলিগেট নির্বাচেনের জন্য জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ১ এ অ্যাসেম্বলী ডিস্ট্রিক ৬৬ তে ১৫ জনকে নির্বাচিত করার জন্য নির্বাচন হয়। জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ১ এ অ্যাসেম্বলী ডিস্ট্রিক ৬৮ তে ১০ জন, জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ১ এ অ্যাসেম্বলী ডিস্ট্রিক ৭১এ ১১ জন, জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ১ এ অ্যাসেম্বলী ডিস্ট্রিক ৭২ এ ৮ জন, জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ২ এ অ্যাসেম্বলী ডিস্ট্রিক ৫৪ তে ৬ জন, জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ২ এ অ্যাসেম্বলী ডিস্ট্রিক ৫৭ তে ১৩জন, জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ২ এ অ্যাসেম্বলী ডিস্ট্রিক ৫৮ তে ১০ জন, জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ৫ এ অ্যাসেম্বলী ডিস্ট্রিক ১২০ তে ৭ জন, জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ৭ এ অ্যাসেম্বলী ডিস্ট্রিক ১৩৭ তে ৮ জন, জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ১১এ অ্যাসেম্বলী ডিস্ট্রিক ২৪তে ৭ জন, জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ১১ এ অ্যাসেম্বলী ডিস্ট্রিক ২৮ এ ৮ জন, জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ১১ এ অ্যাসেম্বলী ডিস্ট্রিক ৩৩ তে ১১ জন, জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ১২ এ অ্যাসেম্বলী ডিস্ট্রিক ৮১ তে ৯ জনকে নির্বাচিত করা হয়। এই সব পদে একাধিক প্রার্থী ছিলেন ।
অলটারনেট জুডিশিয়াল ডেলিগেট এর নির্বাচেনের জন্য জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ১ এ অ্যাসেম্বলী ডিস্ট্রিক ৬৬ তে ১৫ জন কে নির্বাচিত করার জন্য নির্বাচন হয়। নির্বাচেনের জন্য জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ১ এ অ্যাসেম্বলী ডিস্ট্রিক ৬৮ তে ১০জন, জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ১ এ অ্যাসেম্বলী ডিস্ট্রিক ৭২ তে ৮জন, জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ২ এ অ্যাসেম্বলী ডিস্ট্রিক ৫৮ তে ১০জন, জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ৫ এ অ্যাসেম্বলী ডিস্ট্রিক ১২০ এ ৭ জন, জুডিশিয়াল ডিস্ট্রিক্ট ১২ এ অ্যাসেম্বলী ডিস্ট্রিক ৮১ তে ৯ জনকে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানেও একাধিক প্রার্থী ছিল।
নিউইয়র্ক স্টেটের প্রাইমারি সিনেট’র জন্য ডেমোক্রাটিক প্রার্থীদের মধ্যে একাধিক প্রার্থী ছিল। বাংলাদেশী কমিউনিটির সাথে সম্পৃক্ত প্রার্থীদের মধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন অনেক প্রার্থী। আর বাকিরা ভোটে নির্বাচিত হয়েছেন। নিউইয়র্ক অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট এর মধ্যে বিভিন্ন প্রার্থীরা অংশ নেন। এইসব পদে ছাড়াও জুডিশিয়াল ডেলিগেট ও অলটারনেট জুডিশিয়াল ডেলিগেট নির্বাচিত হয়েছেন অনেকেই। তবে বাংলাদেশী কমিউনিটির সাথে তাদের সম্পৃক্ততা সেইভাবে নেই। ডেমোক্রাটিক পার্টির পাশাপাশি রিপাবলিকান দলের প্রার্থী হওয়ার জন্য ও প্রাইমারী হয়। সেখানে রিপাবলিকান প্রার্থীরা নির্বাচনে অংশ নেন ও রিপাবলিকান ভোটারদের ভোটে তারা জয় লাভ করেন।
নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক স্টেট হওয়ার কারণে এখানে বেশিরভাগ পদে সাধারণ নির্বাচনে ডেমোক্র্যাটিকরা জয়ী হন। ডেমোক্র্যাটিক প্রাইমারিতে কম্পট্রোলার পদে নিবন্ধিত সক্রিয় ডেমোক্র্যাট ভোটার ছিল ৬,০০২,০০৬ জন। এই পদে ডেমোক্র্যাটিক দলের একাধিক প্রার্থী থাকলেও এই পদে আগামী নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসাবে সাধারন নির্বাচনে মনোনয়ন পাওয়ার জন্য কম্পট্রোলার পদে থমাস পি. ডিনাপোলি জয়ী হয়েছেন।
ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ৬ কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে সমস্ত কাউন্টি মিলে নিবন্ধিত সক্রিয় ডেমোক্র্যাট ভোটার ২০৯,৫৩৬। গ্রেস মেং বেশি ভোট পেয়ে জয়ী হয়ে, আগামী সাধারণ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। ১০ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট, সমস্ত কাউন্টি মিলে নিবন্ধিত সক্রিয় ডেমোক্র্যাট ভোটার ৩২১,৪৭৬ জন। ড্যান গোল্ডম্যান ও ব্র্যাড ল্যান্ডার মধ্যে মূল প্রতিদ্বন্ধিতা হয় । ব্র্যার্ড ল্যান্ডার জয়ী হয়েছেন। ১৪ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট, সমস্ত কাউন্টি মিলে নিবন্ধিত সক্রিয় ডেমোক্র্যাট ভোটার ২৫৪,১৬৯ ।
আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ জয়ী হন। নিউইয়র্ক স্টেটের ডেমোক্র্যাটিক প্রাইমারি সিনেট ১২ সিনেট ডিস্ট্রিক্ট সমস্ত কাউন্টির মোট নিবন্ধিত সক্রিয় ডেমোক্র্যাট: ৯৮,৭৯১ ভোটার। প্রাইমারীতে জয়ী হয়েছেন আবের কাওয়াস জয় পেয়েছেন। স্টিভেন বি. রাগা ভাল করলেও জয় মিলেনি। ১৩ সিনেট ডিস্ট্রিক্ট, সমস্ত কাউন্টি মিলে নিবন্ধিত সক্রিয় ডেমোক্র্যাট ভোটার ৮৩,৯০১ জন। এখানে জেসিকা গঞ্জালেজ-রোজাস। জয়ী হতে পারেননি জেসিকা রামোস। অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট নিউইয়র্কে ভোট হয়েছে। সেখানে ৩০তম অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট, সমস্ত কাউন্টি মিলে নিবন্ধিত সক্রিয় ডেমোক্র্যাট ভোটার ৩৫,০৬০। প্যাট্রিক মার্টিনেজ জয়ী হয়েছেন। দ্বিতীয় হন শামসুল হক। ৩২ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট, সমস্ত কাউন্টি মিলে নিবন্ধিত সক্রিয় ডেমোক্র্যাট ভোটার ৫৪,৩১০। জয়ী হয়েছেন নাথানিয়েল হিজেকিয়া। মোহাম্মদ জে. মোল্লা তৃতীয় হয়েছেন। ৩৬ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট, সমস্ত কাউন্টিতে নিবন্ধিত সক্রিয় ডেমোক্র্যাট ভোটার ৫৬,১৩৮, মেরি জোবাইদা দ্বিতীয় হয়েছেন। জয়ী হয়েছেন ডায়ানা সি. মোরেনো। তিনি বর্তমানে অ্যাসেম্বলী ওমেন হিসাবে দায়িত্ব পালন করছেন। ৩৭ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট, সমস্ত কাউন্টিতে নিবন্ধিত সক্রিয় ডেমোক্র্যাট ভোটার ৪৭,৬৯৬, একাধিক প্রার্থী হন।
এরমধ্যে সামান্থা কাটান জয়ী হয়েছেন। পিয়া রহমান তৃতীয় হয়েছেন। ৩৮ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট, সমস্ত কাউন্টিতে নিবন্ধিত সক্রিয় ডেমোক্র্যাট ভোটার ৩৯,৫৮১। বেশি ভোট জয়ী হয়েছেন ডেভিড অরকিন। জেনিফার রাজকুমার পরাজিত হয়েছেন। তিনি বর্তমানে অ্যাসেম্বলী ওমেন এর দায়িত্ব পালন করছেন। ৩৯ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট, সমস্ত কাউন্টি নিবন্ধিত সক্রিয় ডেমোক্র্যা ভোটার ৩৩,৮৪৪ জন। ক্যাটালিনা ক্রুজ জয়ী হয়েছেন। ৫৪ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট, সমস্ত কাউন্টিতে নিবন্ধিত সক্রিয় ডেমোক্র্যাট ভোটার ৪৯,০৯০। ক্রিশ্চিয়ান সেলেস্তে টেট জয়ী হয়েছেন। ৬৬ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট, সমস্ত কাউন্টিতে নিবন্ধিত সক্রিয় ডেমোক্র্যাট ভোটার ৫৯,৯৫৫ জন। জেনিন কাইলি জয়ী হয়েছেন। ৮৭ অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট, সমস্ত কাউন্টিতে নিবন্ধিত সক্রিয় ডেমোক্র্যাট ভোটার ৪৭,৪১০ জন। কারিনেস রেইয়েস জয়ী হয়েছেন। জাকির চৌধুরী দ্বিতীয় হয়েছেন।
নিউইয়র্ক এর গভর্নর নির্বাচন: নিউ ইয়র্কে ২০২৬ সালের ৩ নভেম্বর গভর্নর ও লেফটেন্যান্ট গভর্নর পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাথমিক নির্বাচনটি (প্রাইমারি) ২০২৬ সালের ২৩ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং এতে প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল ২০২৬ সালের ৬ এপ্রিল। কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় প্রাথমিক নির্বাচনটি বাতিল করা হয়। নিউ ইয়র্কে গভর্নর ও লেফটেন্যান্ট গভর্নর পদের প্রার্থীরা প্রাথমিক এবং সাধারণ-উভয় নির্বাচনেই একটি যৌথ প্যানেল বা ‘টিকিট’-এর মাধ্যমে একসাথে প্রতিদ্বন্দ্বিতা করেন। এটি ২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ৩৬টি গভর্নর নির্বাচনের মধ্যে একটি। গভর্নর হলেন রাজ্যের সর্বোচ্চ নির্বাহী কর্মকর্তা এবং তিনিই একমাত্র নির্বাহী পদাধিকারী যিনি ৫০টি অঙ্গরাজ্যেই সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। বর্তমানে ২৬ জন রিপাবলিকান এবং ২৪ জন ডেমোক্র্যাট গভর্নর দায়িত্বে রয়েছেন। ২০২৬ সালের ৩৬টি গভর্নর নির্বাচন হবে।
২০২৬ সালের নির্বাচনের প্রাক্কালে দেখা যাচ্ছে যে, ২৩টি রাজ্যে রিপাবলিকানদের এবং ১৬টি রাজ্যে ডেমোক্র্যাটদের ‘ট্রাইফেক্টা’ রয়েছে, এছাড়া ১১টি রাজ্যে বিভক্ত সরকার ব্যবস্থা বিদ্যমান যেখানে কোনো দলেরই ট্রাইফেক্টা নিয়ন্ত্রণ নেই। একইভাবে, ২৪টি রাজ্যে রিপাবলিকানদের এবং ২১টি রাজ্যে ডেমোক্র্যাটদের ‘ট্রাইপ্লেক্স’ রয়েছে এবং পাঁচটি রাজ্যে বিভক্ত সরকার ব্যবস্থা রয়েছে যেখানে কোনো দলেরই ট্রাইপ্লেক্স নিয়ন্ত্রণ নেই। রাজ্য সরকারের ‘ট্রাইফেক্টা’ বলতে এমন পরিস্থিতিকে বোঝায় যেখানে একটি দল রাজ্যের গভর্নর পদ এবং রাজ্য আইনসভার উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ন্ত্রণ করে। ‘ট্রাইপ্লেক্স’ বলতে এমন পরিস্থিতিকে বোঝায় যেখানে গভর্নর, অ্যাটর্নি জেনারেল এবং সেক্রেটারি অফ স্টেট-এই তিনজনই একই রাজনৈতিক দলের সদস্য।
নিউ ইয়র্ক গভর্নর ও লেফটেন্যান্ট গভর্নর নির্বাচন, ২০২৬ (২৩ জুনের ডেমোক্র্যাট প্রাইমারি), নিউ ইয়র্ক গভর্নর ও লেফটেন্যান্ট গভর্নর নির্বাচন, ২০২৬ (২৩ জুনের রিপাবলিকান প্রাইমারি), সাধারণ নির্বাচন এই নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের তালিকাটি হয়তো সম্পূর্ণ নয়। নিউ ইয়র্কের গভর্নরের সাধারণ নির্বাচন ৩রা নভেম্বর, ২০২৬-এ অনুষ্ঠিতব্য নিউ ইয়র্কের গভর্নরের সাধারণ নির্বাচনে যেসব প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন সেইসব প্রার্থীর মধ্যে থাকছেন-ক্যাথি হোকুল (ডেমোক্র্যাটিক), ব্রুস ব্লেকম্যান (রিপাবলিকান/কনজারভেটিভ পার্টি), ল্যারি শার্প (লিবার্টারিয়ান), এমি টেলর (ওয়ার্কিং ফ্যামিলিজ পার্টি), জিন অ্যাংলেড (স্বতন্ত্র) জোনাথন মাকলি (প্রহিবিশন পার্টি) (রাইট-ইন)।
নিউইয়র্ক এর এটর্নী জেনারেল নির্বাচন: নিউ ইয়র্কে ২০২৬ সালের ৩ নভেম্বর অ্যাটর্নি জেনারেল পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাথমিক নির্বাচনটি (প্রাইমারি) ২০২৬ সালের ২৩ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং এতে প্রার্থিতা জমা দেওয়ার শেষ সময়সীমা ছিল ২০২৬ সালের ৬ এপ্রিল। কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় এই প্রাথমিক নির্বাচনটি বাতিল করা হয়। নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল নির্বাচন, ২০২৬ (২৩ জুনের ডেমোক্রেটিক প্রাইমারি), নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেল নির্বাচন, ২০২৬ (২৩ জুনের রিপাবলিকান প্রাইমারি। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল পদের সাধারণ নির্বাচনে বর্তমান অ্যাটর্নি জেনারেল লেটিশা জেমস এবং সারিতা কোমাটিরেডি ২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল পদের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Posted ১২:৪৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh