Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ছাত্রকে অনৈতিক সম্পর্কে বাধ্য করায় শিক্ষিকা আটক

বাংলাদেশ অনলাইন :   |   মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০

ছাত্রকে অনৈতিক সম্পর্কে বাধ্য করায় শিক্ষিকা আটক

১৫ বছরের ছাত্রকে জোর করে অনৈতিক সম্পর্কে বাধ্য করার অভিযোগে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার এক নাচের শিক্ষিকাকে গ্রেফতার করল পুলিশ। শিক্ষিকার বয়স ২৪ বছর, নাম কার্লি গ্রিন। দীর্ঘদিন ধরে তিনি নাকি ওই ছাত্রটিকে নাচ শেখাচ্ছিলেন। সেই সময়েই তিনি বয়সে ছোট ছাত্রকে অনৈতিক সম্পর্কে বাধ্য করেন। খবর মেট্রো নিউজ ইউকে ও নিউজ এইটটিনের।

স্থানীয় পুলিশে অভিযোগ জানিয়েছিলেন ওই ছাত্রের মা। তিনি বলেছিলেন, ক’‌দিন ধরেই তিনি লক্ষ্য করেন তাঁর সন্তান একেবারে মনমরা হয়ে রয়েছে। তখন জিজ্ঞাসা করতে করতে জানতে পারেন, সে মদ খাচ্ছে, মাদক নিচ্ছে। উদ্বিগ্ন মা তখন পুরোটা জানতে চান। ছেলে তখন জানায় শিক্ষিকার সঙ্গে অনৈতিক সম্পর্ক তার । তারপরেই পুলিশে অভিযোগ করেন ওই নারী। পুলিশ তদন্তে নেমে পুরো বিষয়টা জানতে পারে।

পুলিশ ওই ছাত্রের ফোন ঘেঁটে দেখেছে, সেখানে অশালীন মেসেজে ভর্তি। গত বছরের নভেম্বর মাসেই এই কেসের তদন্ত প্রাথমিকভাবে শুরু করেছিল। পরে ধীরে ধীরে পুরো বিষযটির রহস্য ফাঁস হয়। ওই নাচের স্কুলে ১০ বছর বয়স থেকে যাচ্ছে ওই শিক্ষার্থী। ডেলাওয়্যার কাউন্টি অ্যাটর্নি এই ঘটনাটিকে অত্যন্ত দূর্ভাগ্যজনক বলেছেন। বলেছেন, শিক্ষক আর ছাত্রের মধ্যে, এমন ঘটনা হওয়া কাম্য নয়।

Posted ৬:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.