রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবে ৮ লক্ষাধিক নিউইয়র্কার

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবে ৮ লক্ষাধিক নিউইয়র্কার

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস বলেছেন যে, সিটির কঠোর পরিশ্রমী কর্মীজীবীদের বর্ধিত আর্থিক সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে তিনি অ্যালবেনির আইনপ্রনেতাদের সঙ্গে আলোচনা করে ৩৫০ মিলিয়ন ডলারের ‘আর্নড ইনকাম ট্যাক্স্র ক্রেডিট’ নিশ্চিত করেছেন, যা তাদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয়, বিল ও ভাড়া পরিশোধে সহায়ক হবে এবং জীবনে কিছুটা স্বস্তি বয়ে আনবে।

তিনি বলেন, এটি অসংখ্য শ্রমজীবী নিউইয়র্কারের জীবনের গুরুত্বপূর্ণ সূত্র এবং আট লাখ নিউইয়র্কার এর মাধ্যমে উপকৃত হয়ে থাকে, আমরা এ সুবিধা আরো অধিক সংখ্যক লোকের কাছে পৌছাতে চাই। মেয়র বলেন, তাদেরকে যে অর্থ দেওয়া হচ্ছে তা মূলত তারাই অর্জন করেছেন, এখন তা পরিবারের প্রয়োজন নির্বাহের জন্য তাদের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে।

মেয়র এরিক তার সাপ্তাহিক অপ-এড এ আরো বলেন, গত বছর আমরা অ্যালবেনিতে গিয়েছিলাম ‘আর্নড ইনকাম ট্যাক্স্র ক্রেডিট’ এর পরিমাণ বৃদ্ধি করার জন্য সুপারিশ করতে এবং আমরা এতে সফল হই এবং বিশ বছরের মধ্যে প্রথমবারের জন্য এটি সম্প্রসারণ করা হয়। আমরা সিটিবাসীর কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম তা রক্ষা করতে পারা আমাদের জন্য পরম সন্তোষের ব্যাপার।

আমরা গত সপ্তাহে ১৫ লাখ ডলার ব্যয়ে সম্প্রসারি ‘আর্নড ইনকাম ট্যাক্স্র ক্রেডিট’ এর ব্যাপারে নিউইয়র্কারদের জানিয়েছি, যাতে যারা ‘আর্নড ইনকাম ট্যাক্স্র ক্রেডিট’ পাওয়ার যোগ্য, তারা এই সুবিধা গ্রহণ করেন। চলতি কর মওসুমে আমরা কর্মজীবী মানুষকে ‘আর্নড ইনকাম ট্যাক্স্র ক্রেডিট’ এর মাধ্যমে সহায়তা করতে বদ্ধপরিকর। এজন্য তিনি nyc.gov/getcredit ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ জানিয়েছে, যাতে যারা এই সুবিধা লাভের জন্য আবেদন করতে চান তারা তাদের আবেদন করার যোগ্যতা সম্পর্কে জেনে নিতে পারেন। যদি আপনি আবেদন করার বা ‘আর্নড ইনকাম ট্যাক্স্র ক্রেডিট’ পাওয়ার যোগ্যতাসম্পন্ন হন, তাহলে ট্যাক্স ফাইলের সময় এই ক্রেডিটের জন্য আবেদন করতে পারেন। নিউইয়র্কাররা বিনা ফি’তে ‘এনাওয়াইসি ট্যাক্স প্রেপ’ লোকেশনের যে কোনো স্থানে গিয়ে অথবা getyourrefund.org/nyc অনলাইনে ট্যাক্স ফাইল ও রিফান্ড দাবী করতে পারেন।

বর্ধিত ‘আর্নড ইনকাম ট্যাক্স্র ক্রেডিট’ এর আওতায় এক সন্তানসহ সিঙ্গেল প্যারেন্ট, যার বার্ষিক আয় ১৪,৭০০ ডলার, তার সুবিধা ১৮৭ ডলার থেকে ৯৩৩ ডলার বৃদ্ধি পেয়েছে। দুই সন্তানসহ বিবাহিত দম্পতি, যাদের আয় ২৫ হাজার ডলার, তাদের ‘আর্নড ইনকাম ট্যাক্স্র ক্রেডিট’ সুবিধা ৩০৮ ডলার থেকে ৯২৫ ডলারে উন্নীত হয়েছে। মেয়র অ্যাডামস বলেন, আমি এক শ্রমজীবী পরিবার থেকে এসেছি। আমার মা আমাকে ও আমার ভাইবোনকে লালনপালনের জন্য একজন ক্লিনার হিসেবে দ্ইু শিফটে কাজ করেছেন।

আমাদের সিটিতে হাজার হাজার নিউইয়র্কার আজও একই কাজ করছেন। আমরা জানি এখন বহু নিউইয়র্কার জীবনের জন্য কঠোর সংগ্রাম করছে। মুদ্রাস্ফীতিতে বাড়ি ভাড়া বাড়ছে, জীবনযাত্রার ব্যয় ক্রমেই বেড়ে চলেছে। মানুষ উদ্বিগ্ন যে তাদের মাথার ওপর কোনো ছাদ রাখতে পারবে কিনা। তাছাড়া করোনা মহামারীর কারণে তারা তাদের আয় ও শিশুপরিচর্যার সুবিধা হারিয়েছে। এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ‘আর্নড ইনকাম ট্যাক্স্র ক্রেডিট’ সম্প্রসারণের ফলে তারা কিছু উপকৃত হবে।

Posted ৫:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.