নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০
ফোবানা সেক্রেটারী কাজী আজম ও ফোবানা কনভেশন মেম্বার সেক্রেটারী ফিরোজ আহমেদ কভিড হিরু হিসাবে ব্রুকলীন বোরো প্রেসিডেন্ট এরিক এডামস কর্তৃক সম্মাননা লাভ করেছেন। কভিড চলাকালে জীবনের ঝুকি নিয়ে যে সকল নেতৃবৃন্দ ও সমাজ কর্মী নানান ভাবে মানুষের পাশে দাড়িয়েছেন তাদের থেকে বাছাই করে শ্রেষ্ঠ ৮২ জনকে এই সম্মননা প্রদান করা হয়। বিভিন্ন জাতি, গোষ্টি, শ্রেণি পেশার মানুষ যারা সরাসরি মানবসেবায় জড়িত ছিলেন তাদের মধ্যে থেকে এই বাছাই অনুষ্টিত হয়। বাংলাদেশীদের মধ্যে মাত্র দুইজন কাজী আজম ও ফিরোজ আহমেদ এই সম্মননা লাভ করেন । ভারত ,পাকিস্তান, নেপাল, জুইশ কমিউনিটি, আফ্রিকান কমিউনিটিসহ মোট ৮২ জন এই সম্মননা লাভ করেন।
গত ২২ সেপ্টেম্বর ব্রুকলীনের বোরো হল ও সুপ্রিম কোর্ট চত্তরে এক জাকজমক পূর্ন অনুষ্টানের মাধ্যমে ব্রুকলীন বোরো প্রেসিডেন্ট সকলকে এই সম্মননা প্রদান করেন। সকল দেশী এবং বিদেশী মিডিয়া এতে উপস্থিত ছিলো। পেনডামিক চলাকালে ফোবানার পক্ষে নিউইয়র্ক এর বিভিন্ন বোরোতে মোট ৮ টি লোকেশনে কভিড ও এন্টি বডি টেস্ট, নিজস্ব তহবিল থেকে কয়েকশ পরিবারকে ফুড বিতরন, মাস্ক বিতরন, ও কমিউনিটির সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভার্চুয়াল মিটিং এই সম্মননা লাভে মূলত গুরত্ব পায়। এই পুরু কার্যক্রমে ফোবানার সকল কর্মকর্তা বৃন্দ পূর্ণ সহযোগিতা প্রদান করেন। বিশেষ করে ফোবানার চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, ভাইস চেয়ারম্যান আলী ইমাম শিকদার, ফোবানা কনভেনশন কনভেনর শাহ নেওয়াজ, নিশান রহীম, কাজী ওয়াহেদ এলিন, সৈয়দ এনায়েত আলী, মাকসুদুল হক চৌধুরী সার্বক্ষনিক সহযোগিতা প্রদান করেন। ফোবানা চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান ফোবানার এই দুই কর্মকর্তাকে সমাজ কর্মের স্বীকৃতি স্বরূপ এই সম্মননা প্রদান করায় বোরো প্রেসিডেন্ট এরিক এডামসকে ধন্যবাদ জানান ।
উল্লেখ্য সম্মাননা প্রাপ্ত কাজী আজম ও ফিরোজ আহমেদ দীর্ঘদিন নানা ভাবে এই কমিউনিটিতে সমাজ সেবায় জড়িত। কাজী আজম ফোবানার সেক্রেটারী, বাংলাদেশ আমেরিকান এডুকেশন সোসাইটির সভাপতি, বাংলাদেশ সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি, ৬৬ প্রিসিন্ট এর ট্রেজারার সহ বিভিন্ন সমাজ সেবা মূলক কাজে জড়িত। ফিরোজ আহমেদ ২০১৯ সালের সফল ফোবানা সম্মেলনের মেম্বার সেক্রেটারী, বাংলাদেশ সোসাইটির দুই দুই বারের নির্বাচন কমিশনার, সন্দ্বীপ সোসাইটির সাবেক সাধারন সম্পাদক ও প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশ আমেরিকান এডুকেশন সোসাইটি সাধারন সম্পাদক সহ ভিবিন্ন সমাজ সেবা মূলক কাজে জড়িত ।
Posted ১১:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3054 বার পঠিত)
(2342 বার পঠিত)