নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
বক্তব্য রাখছেন শিল্পী দিনাত জাহান মুন্নী। মঞ্চে বাঁ থেকে ডা. ওয়াজেদ খান, আবু তাহের
সদ্যপ্রয়াত গীতিকবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার স্মরণে শোক সভায় বক্তারা বলেছেন, গাজী মাজহারুল আনোয়ার ছিলেন একজন খাঁটি দেশ প্রেমিক জাতীয়তাবাদী মানুষ। তিনি তার হাজারো গানে দেশ প্রেমের পাশাপাশি মানুষের প্রেম-ভালবাসা, আনন্দ-বেনার কথা সুনিপুল কথামালায় তুলে ধরেছেন, সৃষ্টি করেছেন অমর গান। তার গান বিবিসি’র জরিপে শীর্ষ দশের মধ্যে স্থান পেয়েছে। তাঁর গান চিরদিন সঙ্গীতপ্রেমীদের প্রেরণা যুগাবে। দেশের এমন কোন জাতীয় পুরষ্কারপ্রাপ্ত শিল্পী নেই যিনি তাঁর গান গাননি। তাঁকে চিরদিন বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। নিউইয়র্ক (ইউএনএ)

মরহুম গাজী মাজহারুল আনোয়ার স্মরণে অগ্নিবীণা, নিউইয়র্ক-এর ব্যানারে গত ১৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির লং আইল্যান্ডস্থ সাপ্তাহিক বাংলা পত্রিকা ও টাইম টেলিভিশন-এর বার্তা কক্ষে আয়োজিত শোক সভার বক্তারা উপরোক্ত কথা বলেন। সভার শুরুতে এক মিনিট নিরবতা পালনের মধ্যদিয়ে তাঁর প্রতি গভীরশ্রদ্ধা জানানো হয়।
বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান এবং বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। বিশিষ্ট সাংবাদিক-সংগঠক শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সালাহউদ্দিন আহমেদ। এরপর অতিথিদ্বয় ছাড়াও অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মাহমুদ খান তাসের, কবি-সাংবাদিক সালেম সুলেরী, সাবেক প্রশাসক আজিজুর রহমান, সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ, সমাজসেবী শাহিদা সিকদার হাই প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ, কন্ঠশিল্পী আলী মাহমুদ, সাংবদিক সৌরভ ইমাম প্রমূখ উপস্থিত ছিলেন। সভায় সালেম সুলেরী মরহুম গাজী মাজহারুল আনোয়ার স্মরণে একটি স্বরচিত কবিতা পাঠ করেন।
Posted ১২:০৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2355 বার পঠিত)