Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

চার বছর পর ভেনাস উইলিয়ামস এবং সেরেনা উইলিয়ামস জুটি

স্পোর্টস ডেস্ক :   |   বুধবার, ০৫ আগস্ট ২০২৬

চার বছর পর ভেনাস উইলিয়ামস এবং সেরেনা উইলিয়ামস জুটি

ছবি : সংগৃহীত

২০২২ সালের ইউএস ওপেনের পর আবার জুটি বেঁধে খেলবেন ভেনাস উইলিয়ামস এবং সেরেনা উইলিয়ামস। ভেনাস এবং সেরেনার জুটি বাঁধার খবর জানিয়েছেন সিনসিনাটি ওপেনের আয়োজকেরা। তাদের জুটিকে ওয়াইল্ড কার্ড দেওয়া হয়েছে।

প্রতিযোগিতামূলক টেনিসে আবার জুটি বাঁধতে চলেছেন ভেনাস উইলিয়ামস এবং সেরেনা উইলিয়ামস। দুই বোনই অবসর ভেঙে ফিরেছেন পেশাদার টেনিসে। এবার তারা জুটি বেঁধে ডাবলস খেলবেন।

চার বছর পর আবার টেনিস কোর্টে দেখা যাবে ভেনাস-সেরেনা জুটিকে। সিনসিনাটি ওপেনে ডাবলসে নামবেন আমেরিকার দুই বোন। আয়োজকেরা তাদের জুটিকে ওয়াইল্ড কার্ড দিয়েছেন।

উইম্বলডনেই তাদের জুটি বাঁধার কথা ছিল। কিন্তু হাঁটুর চোটের জন্য নাম তুলে নিতে বাধ্য হন সেরেনা। ফলে দুই বোনকে আবার একসঙ্গে কোর্টে দেখার আশা পূর্ণ হয়নি টেনিসপ্রেমীদের। সেই আক্ষেপ মিটতে চলেছে সিনসিনাটি ওপেনে।

২০২২ সালের ইউএস ওপেনের পর আবার জুটি বেঁধে খেলবেন তারা। প্রথম রাউন্ডেই হেরে গিয়েছিল তাদের জুটি। ভেনাস এবং সেরেনার জুটি বাঁধার খবর জানিয়েছেন সিনসিনাটি ওপেনের আয়োজকেরা। ৪৬ বছরের ভিনাস সিঙ্গলসেও নামবেন। ৪৪ বছরের সেরিনার সিঙ্গলস খেলা এখনও নিশ্চিত নয়।

ভেনাস-সেরেনা জুটির ১৪টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব রয়েছে। ছয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছেন তারা। তিনটি অলিম্পিক্সে মহিলাদের ডাবলসে সোনা জিতেছেন দুই বোন। মহিলাদের ডাবলসে অন্যতম সফল জুটি তাদের। ডাবলসের পাশাপাশি এক সময় সিঙ্গলসেও তাদের দাপট ছিল প্রশ্নাতীত। ভেনাসের সাতটি সিঙ্গলস খেতাব রয়েছে। সেরেনার সিঙ্গলস গ্র্যান্ড স্ল্যামের সংখ্যা ২৩টি। সিঙ্গলস এবং ডাবলসে দুই জনই বিশ্বের সাবেক এক নম্বর।

Posted ১২:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.