শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

টমি মিয়াকে নিয়ে খলিল বিরিয়ানী হাউজের প্রীতি সমাবেশ

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

টমি মিয়াকে নিয়ে খলিল বিরিয়ানী হাউজের প্রীতি সমাবেশ

আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান বাংলাদেশী ব্রিটিশ শেফ টমি মিয়াকে নিয়ে প্রীতি সমাবেশের আয়োজন করে খলিল বিরিয়ানী হাউজের সত্বাধিকারী শেফ খলিলুর রহমান। গত ৭ নভেম্বর, সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে আয়োজিত বর্ণাঢ্য এ সমাবেশে নিউইয়র্কের বাংলাদেশী মিডিয়ার সাংবাদিক ছাড়াও অংশ নেন কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। সাংবাদিক শামীম আল মামুন অনুষ্ঠান উপস্থাপনা করেন এবং শেফ টমি মিয়ার জীবন বৃত্তান্ত তুলে ধরেন। স্বাগত বক্তব্যে শেফ খলিলুর রহমান সবাইকে শুভেচ্ছা জানান।

নিজের ব্যবসায়িক সাফল্য এবং খলিল বিরিয়ানী হাউজ প্রতিষ্ঠার কথা উল্লেখ্য করেন। ব্রিটেন থেকে আগত শেখ টমি মিয়ার প্রশংসা করে খলিলুর রহমান বলেন, আমরা পজিটিভ বাংলাদেশের পক্ষে কাজ করছি। বাংলাদেশকে বিশ্বে একটি শক্তিশালী ইতিবাচক রাষ্ট্র হিসেবে পরিচিতি দানের লক্ষ্যে টমি মিয়ার যে অবদান তা জাতি হিসেবে আমাদেরকে বড় ধরণের উচ্চতায় নিয়ে গেছে। খলিলুর রহমান যুক্তরাষ্ট্রে বাংলাদেশী খাবারকে পরিচিত করে তোলার পাশাপাশি নিজস্ব ব্র্যান্ড প্রবর্তন করতে চান বলে জানান।

ব্রিটেনে রাজ রেস্টুরেন্টের স্বত্বাধিকারী টমি মিয়া বাংলাদেশে তার প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের কথা জানান। যুক্তরাষ্ট্রে তার নিজস্ব রেসিপির খাবারের ব্যবসা শুরু করবেন বলে জানান। বিশেষ করে পরাটা এবং ফ্রাইড চিকেন সহ আরো কিছু ব্যবসায় শুরু করতে চান। এছাড়া আগামী পহেলা বৈশাখ উপলক্ষে তিনদিন ব্যাপী খাদ্য উৎসবের আয়োজন করা হবে বলেও ঘোষণা দেন টমি মিয়া। ব্রিটেনে ৮ হাজার বাংলাদেশী রেস্টুরেন্ট থাকলেও তার সবগুলো চলছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট নামে। ভবিষ্যতে এসব রেস্টুরেন্টের নামকরণে কোন পরিবর্তন আনা যায় কিনাা এ নিয়ে কথা বলেন সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডাঃ ওয়াজেদ এ খান। তিনি সংক্ষিপ্ত আলোচনায় যুক্তরাজ্যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট ব্যবসা ইতিহাস তুলে ধরেন।

অন্যান্য বক্তাগণ শেফ টমি মিয়া ও খলিলুর রহমানের প্রশংসা করেন। অনুষ্ঠানে শেফ দু’জনের হাতে সম্মাননা তুলে দেন সাংবাদিক হাবিবুর রহমান ও মোঃ শহিদুল্লাহ। শেষ পর্বে সঙ্গীত পরিবেশন করেন শাহ মাহবুব ও কৃষ্ণা তিথি। অতিথিদেরকে নৈশভোজে আপ্যায়ন করা হয়।

Posted ১:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.