শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে ফোক সম্রাজ্ঞী মমতাজের কনসার্ট

নিউইয়র্ক :   |   শুক্রবার, ৩১ মে ২০২৪

নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে ফোক সম্রাজ্ঞী মমতাজের কনসার্ট

ছবি : সংগৃহীত

গত ১৭ মে শুক্রবার নিউইয়র্কে জ্যামাইকার আমাজুরা হলে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফোক সম্রাজ্ঞী মমতাজের একক সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানে বসেছিল ফোক সঙ্গীতের মেলা, একের পর এক গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পী মমতাজ। তার সাথে কয়েকটি গান যৌথভাবে পরিবেশন করেন সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ ও অনিক রাজ। তাদের সংগীতও দর্শকদের হৃদয় জয় করেছে।

গোল্ডেন এজ হোম কেয়ার, ইন ওয়াই ইন্স্যুরেন্স এবং সাপ্তাহিক আজকালের সম্পাদক শাহ নেওয়াজ। তিনি তার বক্তব্যে দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসেই তার এই আয়োজন। গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজের পরিচালনায় মমতাজের লাইভ কনসার্টে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা, বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী শুভ্র দেব।

অনুষ্ঠানে কনসাল জেনারেল নাজমুল হুদা শিল্পী মমতাজের হাতে সাইটেশন এবং সম্মাননা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শিল্পী রানো নেওয়াজ, বিশিষ্ট রিয়েল এস্টেট বিজনেসম্যান নূরুল আজিম, শো-টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, কাজী শাখাওয়াত হোসেন আজম, বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, বিশিষ্ট ব্যবসায়ী শাহ জে. চৌধুরী ও ময়নুজ্জামান চৌধুরী, নাসির আলী খান পল কমিউনিটি অ্যাকটিভিস্ট আব্দুর রশীদ বাবু, নিশান রহিম, সাইফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে শাহ নেওয়াজ তার বক্তব্যে দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, গোল্ডেন এজ হোম কেয়ারের মাধ্যমে তারা প্রবাসী বাংলাদেশিদের সেবা দিয়ে যাচ্ছেন। কমিউনিটি সেবা প্রদানের পাশাপাশি তারা বাংলাদেশের সংস্কৃতিকে প্রবাসে তুলে ধরতে এবং নতুন প্রজন্মের শিশু-কিশোরদের শেকড়ের সন্ধান দিতে সাংস্কৃতিক কর্মকাণ্ডও শুরু করেছে। তারই ধারাবাহিকতায় গোল্ডেন এজ হোম কেয়ারের এই আয়োজন। অনুষ্ঠান সহায়কদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি । ইউএসএ নিউজ

Posted ১১:২৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ মে ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.