শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কে ৩৬তম ফোবানা সম্মেলন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২

নিউইয়র্কে ৩৬তম ফোবানা সম্মেলন

কানাডার মন্ট্রিয়েল, লস এঞ্জেলেস ও শিকাগোর পাশাপাশি নিউইয়র্ক সিটির কুইন্সের লাগোয়ার্ডিয়া প্লাজা হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী ৩৬তম ফোবানা সম্মেলন। গত ৩ ও ৪ সেপ্টেম্বর, যথাক্রমে শনি ও রবিবার অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতিকে যুক্তরাষ্ট্রের মূলধারায় তুলে ধরার প্রয়াসে ৩৬তম ফোবানা সম্মেলনের আয়োজন করা হয়।নিউইয়র্কে ৩৬তম ফোবানা সম্মেলনের আয়োজক মাইটেক ইউএসএ। দুদিনব্যাপী ফোবানা সম্মেলনে বলরুমের মূল মঞ্চের অনুষ্ঠান ছাড়াও অনুষ্ঠানস্থলে ছিল আকর্ষণীয় শাড়ি কাপড়, জুয়েলারি এবং খাবার স্টল।

ফিতা কেটে দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন উদ্বোধন করেন অ্যাসাল প্রেসিডেন্ট মাফ মিসবা উদ্দিন। প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সফররত কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এছাড়া দ্বিতীয় দিন সম্মেলনের উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ডা. হামিদুজ্জামান এবং কুইন্স কাউন্টি জজ সোমা সাঈদ। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেসম্যান প্রার্থী ডা. মুজিবুল হক, যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, বিএনপি নেতা মিজানুর রহমান ভূইয়া মিল্টন, মোশাররফ হোসেন সবুজ, অ্যাডভোকেট মুজিবুর রহমান, প্রবীণ সাংবাদিক মাহমুদ খান তাসের, বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান প্রমুখ। এবারের ফোবানা সম্মেলনের আয়োজক কমিটির চেয়ারম্যান ছিলেন ড. শওকত আলী। নির্বাহী চেয়ারম্যান ছিলেন শরাফত হোসেন বাবু, জয়েন্ট চেয়ারম্যান ছিলেন জসিম উদ্দিন ভূইয়া।

এছাড়া আরো ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক জিয়া উদ্দীন সোহাগ ও সদস্য সচিব হজরত আলী। সেমিনার কমিটির চেয়ারম্যান সাংবাদিক রিমন ইসলাম, কাব্য জলসা কমিটির চেয়ারম্যান কবি সালেম সুলেরী এবং ফ্যাশন শো কমিটির চেয়ারপারসন ছিলেন নাজমুন নাহার ইউনা। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন জনপ্রিয় কন্ঠশিল্পী তপন চৌধুরী, বেবী নাজনীন, শম্পা জামান, কামরুজ্জামান বকুল, আমানত হোসেন আমান, সবুজ (ইউকে), মেহজাবিন প্রমুখ। আয়োজকরা জানান, আগামী বছর ৩৭তম ফোবানা সম্মেলন হবে ভার্জিনিয়াতে। এজন্য হোস্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে বর্তমান জয়েন্ট চেয়ারম্যান জসিম ভূইয়াকে। সদস্য সচিব হয়েছেন বর্তমান সদস্য সচিব হজরত আলী।

Posted ২:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.