শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাংলা ট্যুরের পর্যটক গ্রুপের নায়াগ্রা ভ্রমণ

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২

বাংলা ট্যুরের পর্যটক গ্রুপের নায়াগ্রা ভ্রমণ

নিউইয়র্কে বাংলাদেশী মালিকানার একমাত্র গাইডেড ট্যুর কোম্পানি ‘বাংলা ট্যুর’ ৫৬ জন ট্যুরিস্ট নিয়ে নায়াগ্রা ফলস ঘুরে এসেছে। গত ২৭ আগস্ট শনিবার সকাল ৭টায় জ্যাকসন হাইটস থেকে ৩৫ জন ট্যুরিস্ট্ নিয়ে যাত্রা শুরু করে এবং ব্রঙ্কসের পার্কচেস্টারের খলিল বিরিয়ানী হাউসের সামনে যাত্রাবিরতি করে সেখানে অপেক্ষমান অবশিষ্ট ভ্রমণবিলাসী-সহ মোট ৫৬ জন টুরিস্ট নিয়ে গ্রুপটি নায়াগ্রার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পর্যটক দল গন্তব্যে পৌছার পর নায়াগ্রা ফলস সংলগ্ন ‘কোয়ালিটি হোটেলে’ রাত্রিযাপন করে। এর আগে সূর্যের আলো থাকতেই তারা একযোগে ‘মেইড অফ দ্য মিষ্ট’ উপভোগ করার জন্য একটি নৌযানে ওঠে খুব কাছে থেকে কয়েকশ’ ফুট ওপর থেকে পানি আছড়ে পড়াসহ রংধনু দেখে আমোদিত হন।

সন্ধ্যায় নায়াগ্রা ফলসের নান্দনিক আলোকসজ্জা সহ আতশবাজি উপভোগ করেন। পরদিন নিউইয়র্ক ফেরার পথে তারা কর্নিং সিটিতে বিশ্বের বৃহত্তÍম “কর্নিং মিউজিয়াম অফ গ্লাস’ পরিদর্শন করেন, যেখানে সাড়ে তিন হাজার বছরের পুরোনো কাচের সামগ্রীসহ বিভিন্ন দেশের ও বিভিন্ন দেশের প্রাচীন ও আধুনিক কাচের সামগ্রী ও শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে, যার সংখ্যা ৫০ হাজারের বেশি। গ্রুপটি ২৮ আগস্ট রোববার সন্ধ্যায় নিউইয়র্ক ফিরে আসে। ট্যুর গ্রুপে সস্ত্রীক লেখক-সাংবাদিক আনোয়ার হোসেন মন্জু, সপরিবারে সাংবাদিক শাহিনুর রহমান, ব্রঙ্কসের সুন্দরবন গ্রোসারীর স্বত্বাধিকারী স্বপন তালুকদারসহ জ্যামাইকা, ওজোনপাক ও ব্রুকলিনের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ শামিল ছিলেন। বাংলা ট্যুরের নায়াগ্রা ভ্রমনে ট্যুর কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন নিউইয়র্কের পরিচিত মুখ বিশিষ্ট উপস্থহাপক আশরাফুল হাসান বুলবুল। ভ্রমণ গ্রুপের সার্বিক দায়িত্বে ছিলেন বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান।

Posted ৮:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.