বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
অসাধারণ এক গোল করার পর লিওনেল মেসির খ্যাপাটে উদযাপন। ছবি : রয়টার্স
ফিফা বিশ্বকাপে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। সোমবার (২২ জুন) ডালাস স্টেডিয়ামে ‘জে’ গ্রুপের ম্যাচেই রেকর্ড হয়ে গেলো আর্জেন্টিনা অধিনায়কের। পেনাল্টি মিসের পর আরও দুটি সুযোগ নষ্ট করেন তিনি। তারপর বিরতির কিছুক্ষণ আগে রেকর্ড ১৭তম গোল করে হয়ে গেলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।
আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে ক্যারিয়ারের ৬১তম হ্যাটট্রিক করেছিলেন মেসি। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে। প্রতিযোগিতার সর্বকালের শীর্ষ গোলদাতা হিসেবে মিরোস্লাভ ক্লোসাকে (১৬) ছাড়িয়ে যেতে আর এক গোল দরকার ছিল। পেনাল্টি থেকে গোল করে তাকে ছাড়িয়ে যেতে পারেননি তিনি। তবে বিরতির ৬ মিনিট আগে দারুণ এক গোলে রেকর্ড গড়েন মেসি।
অস্ট্রিয়ার বিপক্ষে সেই গোলটি পেয়ে আটবারের ব্যালন ডি’অর জয়ী বিশ্বকাপ ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা ছয় ম্যাচে গোল করার কীর্তি গড়লেন। ১৯৫৮ ও ১৯৭০ সালে এক আসরেই এই কৃতিত্ব দেখান ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জর্জিনহো। কাতার বিশ্বকাপে মেসির এই গোলযাত্রা শুরু হয়েছিল।
Posted ১০:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
Weekly Bangladesh | Weekly Bangladesh