নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
নিউইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ারের উদ্যোগে ১৭ মে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে ফোক সম্রাজ্ঞী মমতাজের একক সঙ্গীতানুষ্ঠান। জ্যামাইকাস্থ আমাজুরা হলে আয়োজিত অনুষ্ঠানে বসেছিল ফোক সঙ্গীতের মেলা, একের পর এক গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন মমতাজ। তার সাথে কয়েকটি গান যৌথভাবে পরিবেশন করেন সঙ্গীত শিল্পী রানো নেওয়াজ ও অনিক রাজ।

রানো নেওয়াজের সঙ্গীতের তের প্রতি অগাধ ভালবাসা ও মমত্ববোধের কারনেই মমতাজকে নিয়ে এই বিশেষ আয়োজন করা হয়েছিল। আর এই অনুষ্ঠান আয়োজন করতে সহায়তার করেন গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। মমতাজের লাইভ কনসার্টে শাহ নেওয়াজের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদাসহ স্পন্সরবৃন্দ।
রাত ১১টা পর্যন্ত কনসার্ট চলে। অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে শাহ নেওয়াজ অনুষ্ঠান সহায়কদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে যুক্তরাষ্ট্রে মমতাজের মাসব্যাপী সঙ্গীতযাত্রা। তিনি ১৯ মে বাংলাদেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করেন।
Posted ১১:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2354 বার পঠিত)