Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

সিটি মেয়রের অভিবাসী দপ্তরের আইনি সহায়তা হটলাইন

মেয়র মামদানির পরিকল্পনায় ৫০ হাজার বাড়ি

বাংলাদেশ ডেস্ক :   |   বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

মেয়র মামদানির পরিকল্পনায় ৫০ হাজার বাড়ি

নিউইয়র্কের আবাসন সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছেন মেয়র জোহরান মামদানি। বছরের পর বছর অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা সরকারি জমিতে প্রায় ৫০ হাজার নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে তার প্রশাসন। নগরজুড়ে প্রায় ১০০টি স্থানে পর্যায়ক্রমে এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।সম্প্রতি ব্রঙ্কসে একটি দ্বিতল বাসে ভ্রমণ করে সাংবাদিকদের সামনে এমন কয়েকটি সরকারি জমি ঘুরে দেখান মেয়র মামদানি, যেগুলো দীর্ঘদিন ধরে উন্নয়নের অপেক্ষায় রয়েছে।

এর মধ্যে এমন জমিও রয়েছে, যেগুলোর পুনর্বিন্যাসের প্রতিশ্রুতি ২০১৮ সালে দেয়া হলেও বাস্তবে কোনো কাজ শুরু হয়নি।নিউইয়র্কের আগের দুই মেয়রও আবাসন সংকট সমাধানে অব্যবহৃত সরকারি জমি ব্যবহারের পরিকল্পনা করেছিলেন। তবে সেই পরিকল্পনার বেশির ভাগই বাস্তবায়নের পর্যায়ে পৌঁছায়নি। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই মেয়র মামদানি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে এ বিষয়ে একটি বিশেষ কর্মীদল গঠন করেন।

মেয়র জানান, বাড়তে থাকা বাসস্থান ব্যয় এবং ভাড়ার চাপে অনেক নিউইয়র্কবাসী শহর ছাড়তে বাধ্য হচ্ছেন। তাই দীর্ঘদিন ধরে অব্যবহৃত বা বিভিন্ন কারণে আটকে থাকা সরকারি জমিগুলো দ্রুত উন্নয়নের আওতায় আনাই তার প্রশাসনের অন্যতম অগ্রাধিকার।দায়িত্ব নেয়ার সাত মাসের মধ্যে প্রশাসন একটি অনলাইন অগ্রগতি পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে নগরবাসী নিজ এলাকায় কোন জমিতে কী কাজ হচ্ছে, কোন প্রকল্প কোন পর্যায়ে রয়েছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী- তা সরাসরি জানতে পারবেন।

প্রশাসনের প্রতিশ্রুতি অনুযায়ী, প্রতি বছর অন্তত পাঁচটি নতুন স্থানের উন্নয়ন পরিকল্পনা প্রকাশ করা হবে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা সরকারি জমিগুলো ধাপে ধাপে আবাসন প্রকল্পে রূপান্তর করা হবেমেয়রের আবাসনবিষয়ক উপপ্রধান বলেছেন, শহরে সহজে উন্নয়নযোগ্য খালি জমি এখন খুবই সীমিত। তাই আগের প্রশাসনগুলোর ফেলে যাওয়া জটিল প্রকল্প ও অব্যবহৃত সরকারি জমিগুলোকে কাজে লাগিয়েই নতুন আবাসন গড়ে তুলতে হবে।প্রশাসনের মতে, সরকারি জমি বছরের পর বছর অব্যবহৃত রেখে দেয়ার পরিবর্তে তা জনস্বার্থে ব্যবহার করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ৫০ হাজার নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে নিউইয়র্কের দীর্ঘদিনের আবাসন সংকট মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিটি মেয়রের অভিবাসী দপ্তরের আইনি সহায়তা হটলাইন

নিউইয়র্ক সিটি মেয়রের অভিবাসী বিষয়ক দপ্তর অভিবাসীদের বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে প্রচারাভিযান শুরু করেছে, যাতে সংশ্লিষ্ট অভিবাসীরা সহজে এই সুবিধা গ্রহণ করতে পারেন। এর আওতায় চলতি বছর নিউইয়র্ক সিটি ৩ লাখ ডলার ব্যয়বরাদ্দ সম্বলিত ১৭টি ভাষায় বিজ্ঞাপন প্রচারের কর্মসূচি নিয়েছে। এসব ভাষার মধ্যে গুরুত্বপূর্ণ ভাষাগুলো হচ্ছে: ইংরেজি, স্প্যানিশ, চাইনিজ, রুশ, পুলার, তিব্বতি, তাগালগ, নেপালি, কিচওয়া, সোনিঙ্কে, আরবি, পাঞ্জাবি, ফরাসি, হাইতিয়ান ক্রেওল, উর্দু, ওলোফ, এবং মিন নান।

সিটি মেয়র জোহরান মামদানি বলেছেন, নিউইয়র্ক সিটিতে শত শত ভাষায় কথা বলা লোকজনের বসবাস এবং অভিবাসন সংক্রান্ত আইনি সহায়তা সব ভাষাভাষী লোকজনই পেতে পারেন। আমাদের অভিবাসন আইনি সহায়তা হটলাইন সংশ্লিষ্ট নিউইয়র্কবাসীদের বিনামূল্যে গোপনীয় আইনি সহায়তার সঙ্গে যুক্ত করে, তাদের অভিবাসন স্ট্যাটাস যাই হোক না কেন। চলতি আগস্ট মাস থেকে আমরা ১৭টি ভাষায় এ বিষয়ে বিজ্ঞাপন প্রচার করব, যাতে যারা সংবাদপত্র পাঠ করে, রেডিও শোনে, তারা জানতে পারবে।

মেয়রের অভিবাসী দপ্তরের কমিশনার ফাইজা এন আলী বলেছেন, নিউইয়র্কবাসীরা যখন একটি চ্যালেঞ্জিং এবং পরিবর্তনশীল অভিবাসন আইন প্রয়োগের কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তখন আমাদের সিটি অভিবাসী কমিউনিটিগুলোতে জানাতে চায় যে, আমরা তাদের সহায়তা দানের জন্য প্রস্তুত।

সিটির পাঁচটি বরো জুড়ে আমাদের অভিবাসন আইনি সহায়তা হটলাইনের মাধ্যমে সংশ্লিষ্টরা আমাদের সেবা গ্রহণ করতে পারে। অভিবাসন স্ট্যাটাস নির্বিশেষে নিউইয়র্কবাসীরা তাদের নিজস্ব ভাষায় সহায়তা গ্রহণ করতে অভিবাসন আইনি সহায়তা হটলাইন: ১-৮০০-৩৫৪-০৩৬৫ নম্বরে কল করতে পারেন অথবা ৩১১-এ কল করে ‘ইমিগ্রেশন লিগ্যাল’ (Immigration Legal) এ সংযোগ স্থানান্তর করার জন্য বলতে পারেন।

হটলাইন পরিচালিত হয় নিম্নে বর্ণিত সময়সূচি অনুযায়ী: সোমবার: সকাল ৯টা থেকে বিকাল ৮টা; মঙ্গলবার: সকাল ৯টা থেকে বিবকাল ৬টা; বুধবার: সকাল ৯টা থেকে বিকাল ৮টা; বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৬টা; শুক্রবার: সকাল ৯টা থেকে বিকাল ৬টা এবং প্রতি মাসের শেষ শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

বিষয় :

Posted ৩:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: weeklybangladesh@yahoo.com

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.