বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

নিউইয়র্কের জননিরাপত্তা এখন আল্লাহ ভরসায়

এসএম সোলায়মান   |   বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১

নিউইয়র্কের জননিরাপত্তা এখন আল্লাহ ভরসায়

হাড়িপাতিল, কুকুর বিড়াল সব কিছু নিয়ে দিব্যি সংসার পেতে নিশ্চিন্তে নাক ডেকে ঘুম। প্রচন্ড দুর্গন্ধ। এ কামরায় অন্য যাত্রীর নিশ্বাস নেয়া দায়। দৌড়ে গেলাম অন্য কামরায়। তারপর আরেক কামরায়। সব কামরাতেই মামা মামীর (হোমলেস) সংসার চলছে। নিজেরই নাই থাকা খাওয়ার ব্যবস্থা। সাথে আবার কুত্তা (পোষা কুকুর) হায়রে হোমলেস। হায়রে বা ম। বলছি নিউইয়র্ক সাবওয়ে ট্রেনের কথা। দিন কি রাতে একই দৃশ্য। সাথে আছে ভ্রাম্যমাণ ফকির। মানে দিনে দুপুরের ডাকাত। পয়সা দিতেই হবে। না দিলে হুমকী। আছে গান আর মিউজিকের চাদাবাজি।

আগে যেমনটিই ছিলো। বিশেষ করে ব্ল্যাকলাইভ ম্যাটার্সের পর নির্বিকার পুলিশ। এতে বেপরোয়া এসব হোমলেস আর ভিক্ষুক। তার উপর প্রকাশ্যে অস্ত্র দিয়ে আঘাত করা। এই ত দু সপ্তাহ আগে। এক রাতেই দু’ যাত্রীকে উপর্যুপরি কুপিয়ে মেরে ফেললো। চোখে পড়ার মত কোন ব্যবস্থা নিচ্ছেন না মেয়র বিল ডি ব্লাজিও। হয়তো নিজের মেয়াদ শেষ, তাই নেই মাথা ব্যাথা। যা হোক সাধারনের তাতে কি। যাদের ব্যাক্তিগত গাড়ি নেই। নিউইয়র্কের প্রায় অর্ধেক মানুষের ট্রেন বাসই ভরসা। তাদের এই মরন দশা। আবার গাড়িতেও নেই শান্তি। চাকা গ্লাস এসব খুলে নেয়া। পথে পথে পাথর ছুড়ে মারা।

কথা বলছিলাম নিউইয়র্ক পুলিশের পরিচিত একজন কর্মকর্তার সাথে। তিনি বলেন, হোমলেস দের কিছু বললে উল্টো নিজেদের চাকরি নিয়ে টানাটানি। পরিবার সমাজ এসব ভেবে চাকরি হারানোর ভয়। সে আর কি, চলছে যেমন চলুক। নিউইয়র্ক জন নিরাপত্তা এখন আল্লাহ ভরসায়।

Posted ১০:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.