শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘হাওয়া’

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২

আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘হাওয়া’

বাংলাদেশের সিনেমা ইতিহাসের সর্ববৃহৎ থিয়েট্রিক্যাল রিলিজ নিয়ে উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে ‘হাওয়া’। এবারই প্রথম, উত্তর আমেরিকার কোন বড় সিনেমা চেইন নিজেরা উদ্যোগী হয়ে তাদের ২টি থিয়েটারে বাংলাদেশের কোন সিনেমা (‘হাওয়া’) চালানোর জন্য পরিবেশককে খুঁজে বের করেছে। এ ঘটনার আগে এমনটা ভাবা স্বপ্নের মত ব্যাপার ছিল। বাংলাদেশের একটি ইংরেজি দৈনিকের ‘হাওয়া’ সিনেমা নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনার উপর করা একটা রিপোর্ট নজরে আসে। তারপর যখন তারা দেখে, বাংলাদেশের সিনেমা কানাডায় নিয়মিত থিয়েট্রিক্যালি রিলিজ হয়, তারা আর বসে থাকেনি।

‘হাওয়া’র জন্য তারা ‘স্বপ্ন স্কেয়ারক্রো’কে খুঁজে পেতে এমনকি কানাডার একটি প্রভিন্সিয়াল গভর্নমের্ন্টের দ্বারস্থ হয়। এবারই প্রথমবারের মত বাংলাদেশের কোন সিনেমার অগ্রিম টিকেট মুক্তির এক সপ্তাহ আগে থেকে বিক্রি করা শুরু করেছে ২টি সিনেমা চেইন। কানাডার প্রধান সিনেমা চেইন ‘সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট’ ও যুক্তরাষ্ট্রের ‘জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমাস’ ২৫ আগস্ট রাত থেকেই বিক্রি করছে ‘হাওয়া’ এর টিকেট। ‘প্র্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের পক্ষ থেকে ‘হাওয়া’ সিনেমার নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু বলেন, “’হাওয়া’ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে আমরা বিশ্বাস করি।“২ সেপ্টেম্বর ‘স্বপ্ন স্কেয়ারক্রো’ এর পরিবেশনায় ‘সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড’ প্রযোজিত এবং ‘ফেইসকার্ড’ নির্মিত, মেজবাউর রহমান সুমন এর সিনেমা ‘হাওয়া’ একযোগে কানাডা ও আমেরিকার প্রায় ১০০টি শহরে মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্রটির প্রধান পৃষ্ঠপোষক দেশের স্বনামধন্য মশলার ব্র্যান্ড ‘রাঁধুনী’।

এদিকে, সোশাল মিডিয়ায় ‘হাওয়া’ টিমের পক্ষ থেকে উত্তর আমেরিকার দর্শকদের থিয়েটারে আমন্ত্রণ জানিয়েছেন সিনেমার শিল্পী ও কুশলীরা। বাংলাদেশে মু্ক্িতর পর ইতোমধ্যেই ব্লকবাস্টারের পথে ছুটছে ‘হাওয়া’। ছবির ‘সাদা সাদা কালা কালা’ গানটি অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে। নানা চরিত্রে দর্শকদের মোহাবিস্ট করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরীফুল রাজ, সোহেল মন্ডল, সুমন আনোয়ারসহ সবাই।

Posted ৮:১৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.