শনিবার, ৬ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আশা হোম কেয়ারের জ্যামাইকা অফিস উদ্বোধন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

আশা হোম কেয়ারের জ্যামাইকা অফিস উদ্বোধন

আশা হোম কেয়ারের জ্যামাইকা কর্পোরেট অফিস উদ্বোধন

নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকা হিলসাইডে আশা হোম কেয়ারের কর্পোরেট অফিস এবং আশা সোসাল ডে কেয়ার সিনিয়র সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে জ্যামাইকা ৮৮-১৪ ১৬৮ স্ট্রীটে আশার’র কর্পোরেট কার্যালয়ের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন আমেরিকা বাংলাদেশ মুসলিম সেন্টারের খতিব মাওলানা আতাউর রহমান জালালাবাদী। এর আগে কমিউনিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে বেলুন উড়িয়ে ও ফিতা শুভ উদ্বোধন করেন আশা হোম কেয়ার ও আশা সোসাল ডে কেয়ারের সিইও আকাশ রহমান এবং পরিচালক ঈশা রহমান। কমিউনিটির সিনিয়রদের সেবায় অবদানের জন্য এশিয়ান আমেরিকান চেম্বার অব কমার্সের পক্ষ থেকে আকাশ রহমান ও ঈশা রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আকাশ রহমানকে সম্মাননা তুলে দেন এশিয়ান আমেরিকান চেম্বারের সভাপতি ও যুক্তরাষ্ট্রে মূলধারার নেতা জয় চৌধুরী। ঈশা রহমানকে সম্মাননা তুলে দেন সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডাঃ ওয়াজেদ এ খান।

দোয়া শেষে সাদিয়া খন্দকারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি ও এলমার্ষ্ট হসপিটাল বোর্ড মেম্বার আব্দুর রহিম হাওলাদার, সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ ও কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশন সেক্রেটারি তারেক খান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ডাঃ ওয়াজেদ এ খান, এশিয়ান আমেরিকান চেম্বার সভাপতি মূলধারার নেতা জয় চৌধুরী, জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ও কমিউনিটি বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, সাবেক সেক্রেটারি ও বাংলাদেশী স্টুডেন্ট উপদেষ্টা সৈয়দ আল আমিন রাসেল, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, ব্যাংক ইনভেষ্টর জান ফাহিম কমিউনিটি একটিভিষ্ট ও রাজনৈতিক ব্যক্তিত্ব মাকসুদ চৌধুরী, আমেরিকান লায়ন্স ক্লাবের সভাপতি আহসান হাবিব, বিশিষ্ট রিয়েল স্টেট এজেন্ট আহসান হকসহ নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে আকাশ রহমান বলেন, আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরনা যোগায়। কমিউনিটির সেবার ব্রত নিয়ে স্বপ্নের “আশা হোম কেয়ার ও আশা সোসাল ডে কেয়ার” র যাত্রা শুরু। শুক্রবারে জ্যামাইকা কর্পোরেট শাখার উদ্ভোধনে কমিউনিটির গুনীজনদের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। বাফেলো থেকে লং আইল্যান্ড, জার্সি সিটি থেকে জ্যামাইকা। সেবার দরজা খোলা, সবখানেই। লাভক্ষতির হিসেব করিনা। প্রবাসের মা বাবাদের’ সেবাই আমাদের লক্ষ্য। ৪ বছর আগে খুব ছোট্ট পরিসরে আশা”র যাত্রা। এবার জ্যামাইকা কর্পোরেট সেন্টার উদ্ভোধনে স্বপ্নের যাত্রার গতিময় হলো। শুক্রবারের উদ্বে¢াধনে নিউইয়র্ক কমিউনিটির সব বড় সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি কৃতজ্ঞতা আমাদের অফুরন্ত।

Posted ১২:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.