রবিবার, ৭ জুন ২০২৬ | ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

বাইডেন আমলে অপরাধী ডিপোর্ট কমেছে

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

বাইডেন আমলে অপরাধী ডিপোর্ট কমেছে

জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) কর্তৃক যুক্তরাষ্ট্রে অপরাধ করার কারণে সাজাপ্রাপ্ত অবৈধ ইমিগ্রান্টদের ডিপোর্ট করার সংখ্যা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। শুধু তাই নয়, আইস’ প্রতিবছর এ ধরনের অপরাধী অবৈধ ইমিগ্রান্টকে বহিস্কার বা ডিপোর্ট করার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, সেই লক্ষ্যমাত্রাও কম স্থির করা হচ্ছে।

২০২৪ অর্থবছরের কংগ্রেসনাল বাজেট জাস্টিফিকেশনের খসড়া বাজেটে এ সম্পর্কিত চিত্রে অপরাধী অবৈধ ইমিগ্রান্টদের ডিপোর্ট করা সম্পর্কিত চিত্রে এমন তথ্য উঠে এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ বছর, অর্থ্যাৎ ২০২০ সালে আইস ১৫১,০০০ জন সাজাপ্রাপ্ত অবৈধ ইমিগ্রান্টকে ডিপোর্ট করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল এবং ডিপোর্ট করেছিল এক লাখের ওপর।

২০২১ সালে, অর্থ্যাৎ প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের প্রথম বছরে সাজাপ্রাপ্ত অবৈধ ইমিগ্রান্ট ডিপোর্ট করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল ৯৭,৪৪০ জন, কিন্তু বাস্তবে ডিপোর্ট করা হয়েছে মাত্র ৩৯,১৪৯ জনকে।

গত বছর (২০২২) অর্থ্যাৎ বাইডেন প্রশাসনের পূর্ণ এক বছরে অপরাধী অবৈধ ইমিগ্রান্ট ডিপোর্ট করার লক্ষ্যমাত্রা কমিয়ে স্থির করা হয়েছিল ৯১,৫০০ জন, কিন্তু পুরো বছরে ডিপোর্ট করা হয়েছে ৩৮,০০০ এর সামান্য কিছু বেশিসংখ্য সাজাপ্রাপ্ত অবৈধ ইমিগ্রান্ট অপরাধীকে। আইস চলতি ২০২৩ সাল ও আগামী বছর ২০২৪ সালের লক্ষ্যমাত্রা আরো কমিয়ে দুই বছরের সম্মিলিত লক্ষ্যমাত্রা স্থির করেছে মাত্র ২৯,৩৯৩ জন সাজাপ্রাপ্ত অপরাধী ইমিগ্রান্টকে।

আইস’ এর পক্ষ থেকে বলা হয়েছে যে, অপরাধী ইমিগ্রান্টদের ডিপোর্টেশন প্রক্রিয়া দ্রুততর করার জন্য আরো অধিকসংখ্যক ডিপোর্টেশন অফিসার ও এটর্নি নিয়োগ করার প্রক্রিয়া চলছে এবং তা সম্পন্ন হলেই অপরাধীদের ডিপোর্ট করার গতি বৃদ্ধি পাবে এবং আইস এর ওপর অদক্ষতার যে অভিযোগ তা দূর হবে।

তাদের পক্ষ থেকে আরো বলা হয় যে কোভিড ১৯ এর কারণে অপরাধী ডিপোর্ট করার ক্ষেত্রে বাইডেন প্রশাসনকে নীতি পরিবর্তন হয়েছিল, সেটিও একটি মুখ্য কারণ অপরাধী ডিপোর্টেশন হ্রাস পাওয়ার।

Posted ১২:৩২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.