নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
ব্রঙ্কসে ঈদ আনন্দমেলার উদ্বোধন করেন এটর্নি মঈন চৌধুরী।
আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ঈদ আনন্দ মেলায় নেমেছিল মানুষের ঢল। গত ২৩ জুন রোববার ব্রঙ্কসের পার্কচেস্টারে অনুষ্ঠিত এ মেলা পরিণত হয়েছিল একখণ্ড বাংলাদেশে। আবাল বৃদ্ধবনিতার সমাবেশে মেতেছিল ব্রঙ্কসে বসবাসরত বাংলাদেশিরা। এটর্নী মঈন চৌধুরী ও গোল্ডেন এজ হোম কেয়ার প্রেজেন্টস এই মেলাটি উদ্বোধন করেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী ও আজকাল সম্পাদক শাহ নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন কনসাল জেনারেল নাজমুল হুদা ও ব্রঙ্কস ব্যরো প্রেসিডেন্ট ভ্যনাসা গিবসন। নির্বাচনী ব্যস্ততা থাকায় প্রধান অতিথি ওকাসিও কর্টেজ আসতে পারেননি। মেলায় উপস্থিত দর্শক ও শ্রোতাদের গানে গানে উজ্জীবিত করে রাখেন বিন্দু কনা, রানু নেওয়াজ, শাহ মাহবুব ও অনিক রাজ।

মেলার উদ্বোধনী বক্তব্যে এটর্নি মঈন চৌধুরী বলেন, আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আমি নিজে একজন উপদেষ্টা। এই সংগঠনের যেকোন কল্যাণমূলক কাজের আমি অংশীদার। আজকের হাজারো মানুষের মেলা প্রমাণ করেছে জনভিত্তি নিয়ে এই সংগঠন এগিয়ে চলেছে। সংগঠনটির উন্নয়নে আমি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুুত। মেলার গ্র্যান্ড স্পন্সর শাহ নেওয়াজ বলেন, আমি ব্রঙ্কসস কমিউনিটির একজন সদস্য। আমার হোম কেয়ার ব্যবসার গোড়াপত্তন ব্রঙ্কসের ঠিকানায়। আমি কুইন্সে বসবাস করলেও ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটির সাথে আমার আত্মিক সম্পর্ক রয়েছে।
আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কনভেনর শেখ জামাল হোসেনের সভাপতিত্বে কমিউনিটির নেতৃবৃন্দ মেলায় বক্তব্য রাখেন। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সদস্য সচিব রেজা আব্দুলাহ ও শারমিন শাহনাজ। অতিথিদের মধ্যে বক্তব্য প্রদান করেন কনসাল জেনারেল নাজমুল হুদা, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, খলিল বিরিয়ানীর সিইও খলিলুর রহমান, আব্দুস শহীদ, ইমরান রন শাহ, রবিউজ্জামান, অ্যাডভোকেট নাসির উদ্দীন, মেহের চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ও আব্দুল্লাহ শাহিন। সংগীত পরিবেশন করেন রানো নেওয়াজ, বিন্দু কনা, প্রেমা, দিনাত জাহান মুন্নী, অনিক রাজ, শাহ মাহবুব ও মাহবুব শাহীন।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2354 বার পঠিত)