বাংলাদেশ অনলাইন : | শুক্রবার, ২৮ জুন ২০২৪
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সাগরে সাঁতার কাটতে গিয়ে বাংলাদেশি আমেরিকান এহসান আমান উল্লাহ (১৮) নামের এক যুবকের মৃত্যু ঘটেছে (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন)। আটলান্টিক সাগরের মোহনায় একদল টিন এজার্সের সাথে সাঁতার কাটতে গিয়েছিলেন এহসান। গত ২৫ জুন বিকেল সাতটার দিকে অপর একজন ১৮ বছর বয়সের ছেলে এবং ১৮ বছর বয়সের একজন মেয়ের সাথে সাঁতার কাটছিলেন এহসান।
নিউজার্সির ন্যুয়ার্কের কাছেই সাগর মোহনার ছোট একটি দ্বীপের কাছে সাঁতারের একপর্যায়ে গভীর জলে তলিয়ে যান এহসান। উদ্বারকারীরা সংবাদ পেয়ে এসে তল্লাসি চালায়। রাত হয়ে যাওয়ায় উয়েস্ট মিলফোর্ড পুলিশ মঙ্গলবার রাতে সাগর তল্লাসি স্থগিত রাখতে হয়। পরদিন বুধবার সকাল থেকে রাজ্য পুলিশের তল্লাসি দলসহ মেরিন ডুবুরীরা ব্যাপক তল্লাসি করে এহসান আমান উল্লাহ’র মৃতদেহ উদ্ধার করেছে।
জনসংগঠক কবির কিরণ জানিয়েছেন ইঞ্জিনিয়ার সাদি উল্লাহ’র দুই ছেলের মধ্যে দ্বিতীয় এহসান সদ্য স্কুল পাশ করে রাটগার্টস ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রক্রিয়ায় ছিল। নিউজার্সির র্যান্ডল শহরে পরিবারটি বসবাস করে। মাত্র দুইদিন আগে হজ্ব পালন করে ইঞ্জিনিয়ার সাদি উল্লাহ আমেরিকায় ফিরেছেন।
এহসানের ম্যাক্সিকান মা ছেলের এ দুর্ঘটনার সময় ম্যাক্সিকো সফর করছিলেন। কবির কিরণ জানিয়েছেন,শুক্রবার এহসানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তাঁকে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হবে। পেশাজীবী সাদি উল্লাহ’র পুত্রের অকাল মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। তাতক্ষণিকভাবে একটি শোকসভাও অনুষ্ঠিত হয়েছে এবং বিভিন্ন মহলের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।
Posted ৯:১১ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ জুন ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2354 বার পঠিত)