নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
হট্টগোল ও বিশৃঙ্খলার মাঝে পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীতে অনুষ্ঠিত হয়েছে বাফেলো বিএনপির আলোচনা সভা। গত ৩ জুলাই বুধবার বাফেলো সিটির ‘লাভ বার্ড’ রেষ্টুরেন্টের বেসমেন্টে অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন নাজমুল ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট্ বিএনপির সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, প্রধান বক্তা ছিলেন নিউইয়র্ক স্টেস্ট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সহ সভাপতি জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রইস উদ্দিন বাফেলো সিটি বিএনপির আহবায়ক প্রার্থী যথাক্রমে: নাজমুল আলম, হাবিবুর রহমান হাবিব এবং সিরাজুদ্দৌলা বাবুলও বিশেষ অতিথি হিসেবে ছিলেন। মর্যাদায় সম্মানিত করা হয়েছে। অনুষ্ঠান পরিচালনা যৌথভাবে তরিকুল ইসলাম প্রিন্স মৃধা, সোহেল হাওলাদার এবং ইমতিয়াজ বেলাল।
সভার শুরুতে নিউইয়র্ক স্টেট্ বিএনপির সাবেক সভাপতি আবুল বাসার, নিউইয়র্ক স্টেট্ বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক মতিউর রহমান লিটু, ব্রুকলিন বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিনসহ অনেক নেতাকে সম্মান প্রদর্শন করা হয়নি বলে উপস্থিত দর্শকশ্রোতার একাংশ ক্ষিপ্ত হয়ে ওঠেন। আয়োজকরা ক্ষমা প্রার্থনা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে তবে পুরো অনুষ্ঠান জুড়ে পুলিশের প্রহরা দেয়া ছিল। ঢাকা মহানগর তাঁতীদলের সাবেক সদস্য সচিব আব্দুর রহিম, নিউইয়র্ক সিটি বিএনপি নেতা আবু জাফর ফরাজী, বাফেলো সিটি হলে কর্মরত বাংলাদেশী বংশদ্ভুত জাভেদ মোস্তফা, বাফেলো বিএনপি নেতা মেজবাহ উদ্দিন, বাফেলো বিএনপি নেতা ও এবিসিএইচ সংগঠনের সভাপতি তানভীর আহাম্মেদ, বাফেলো বিএনপি নেতা জামাল উদ্দিন, শামীম মিয়া, জাহাঙ্গীর সোহেল সহ আরো অনেকে বক্তব্য রাখেন।দীর্ঘদিনের প্রস্তুতি নিয়ে নেতৃত্বের প্রতিযোগিতায় থাকা ত্রিধাবিভক্ত বাফেলো সিটি বিএনপির নির্ধারিত একটি সভা হওয়ার কথা ছিল গত ৩ জুলাই বুধবার রাত ৯টায়। সভা সফল করার লক্ষ্যে তিন গ্রুপের তিনজন করে মোট ৯জন প্রতিনিধির সমন্বয়ে কাজ চলছিল প্রায় মাস খানেক যাবত। ঐকমত্য না হওয়ায় নিউইয়র্ক স্টেট্ বিএনপির নেতৃবৃন্দের নির্দেশক্রমে সভা বাতিল বলে ঘোষণা করা হয়েছিল বলে জানা যায়। এদিকে ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই একটা লম্বা ছুটিতে থাকবেন বলে নিউইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্ট গঠনের দাবিতে আন্দোলনরত ওয়েস্টার্ন নিউইয়র্কে বসবাসরত বিএনপি নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বায়তুল মামুর জামে মসজিদে একটি দোয়া মাহফিলের ঘোষণা দেন, ঠিক যেদিন সিটি বিএনপির সভা বাতিল ঘোষণা করা হয়।
যেহেতু বাফেলো বিএনপির সভা বাতিল করা হয়েছে তাই নিউইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্ট গঠনের সমন্বয়কারী মতিউর রহমান লিটু তার ফেসবুক পেজে নেতাকর্মীদের নতুন এই কর্মসূচি জানিয়ে দিয়েছিলেন। তার দাওয়াত জানানোর কয়েক ঘন্টার মধ্যে হঠাৎ করে ত্রিধাবিভক্ত বাফেলো সিটি বিএনপির একটি পক্ষ বিতর্কিত একটি পোস্টারের মাধ্যমে ঠিক একই সময়ে তারা আরেকটি অনুষ্ঠানের ঘোষণা দেন। যে সভা মূলত পুলিশ প্রহরায় অনুষ্ঠিত হয়েছে। বিতর্কিত এই সভা ঘোষণার দায়িত্বে থাকা বাফেলো সিটি বিএনপির নেতৃবৃন্দরা জানান যে, বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য একই সময়ে আরেকটি সভার আহবান করা হয়েছে সরাসরি হাই কমান্ডের নির্দেশে। পরবর্তীতে নিউইয়র্ক স্টেট্ বিএনপির বর্তমান সভাপতি ওয়ালিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন যে সেদিনের সভাটি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার এইচ খোকনের সরাসরি নির্দেশে ডাকা হয়েছে। বিতর্কিত সেই পোস্টারে নিউইয়র্ক স্টেট্ বিএনপির নেতৃবৃন্দদের প্রধান অতিথি, বিশেষ অতিথি হিসাবে সম্মোধন করা হলেও সভাপতি নিয়ে ছিল বিতর্ক। এমন পরিস্থিতিতে অর্থাৎ নিউইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্টের ঘোষিত সময় এবং তারিখ ঠিক রেখে হাই কমান্ডের নির্দেশে নতুন সভা আহবানের কারণে বিতর্কের শুরু হয়।
অবশেষে নিউইয়র্ক স্টেট্ বিএনপির নেতৃবৃন্দকে সম্মান জানিয়ে মতিউর রহমান লিটুর নেতৃত্বধীন নিউইয়র্ক স্টেট্ বিএনপি ওয়েস্ট গঠন সমন্বয় কমিটির পক্ষ থেকে তাদের আহুত সভাটি বাতিল করে সকল নেতাকর্মীকে আনোয়ার এইচ খোকন আহুত সভায় যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। বিতর্কিত এই সভার শুরুতে ব্যাপক বিশৃঙ্খলা হলেও পুলিশের উপস্থিতির কারণে বড় কোন অঘটন ঘটেনি। সভায় স্থানীয় বাফেলো সিটি বিএনপির নেতৃবৃন্দরা- কিভাবে, কখন কেমন করে বাফেলো সিটি বিএনপি গঠিত হয়েছিল সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। দাপ্তরিক অনুমোদিত না হলেও বাফেলো সিটি বিএনপির আহবায়ক সিরাজুদ্দৌলা বাবুল বলেন আমরা নিজেদের উদ্যোগে বাফেলো বিএনপি চালিয়েছি, কোন অনুমোদন পাইনি এটা সত্য কিন্তু ওই সময়ে নিউইয়র্ক স্টেট্ বিএনপিরও কোন অনুমোদন ছিলোনা। স্টেজে থাকা নিউইয়র্ক স্টেট্ বিএনপির সভাপতি কিংবা সাধারণ সম্পাদক সেই বিষয়ে কোন ব্যাখ্যা না দিয়ে চুপ ছিলেন। এদিকে অন্য আহবায়ক প্রার্থী হাবিবুর রহমান হাবিব তার ছাত্র জীবনের রাজনীতির কিছু ইতিহাস তুলে ধরেন এবং অন্যপ্রার্থী নাজমুল আলম তার যুক্তরাষ্ট্র বিএনপির রাজনীতির কিছু স্মৃতি তুলে ধরে নির্ধারিত বাকি সময় অতিথিদেরকে ছেড়ে দেন। নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
Posted ১১:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2354 বার পঠিত)