শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জাতীয় যুব সংহতি যুক্তরাষ্ট্র শাখার আলোচনা সভা

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০

জাতীয় যুব সংহতি যুক্তরাষ্ট্র শাখার আলোচনা সভা

গত ৬ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটস্থ পালকি পার্টি সেন্টার জাতীয় যুব সংহতি যুক্তরাষ্ট্র শাখার এক উদ্যোগে জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় যুব সংহতি যুক্তরাষ্ট্র শাখার সহ সভাপতি ফেরদৌস ওয়াহিদ এবং পরিচালনা করেন মাসুদ রানা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার সভাপতি ও কেন্দ্রীয় সদস্য হাজী আবদুর রহমান, গেষ্ট অব অনার উপদেষ্টা মুক্তিযোদ্ধা সৈয়দ শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, জাপার সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, জাপার সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, প্রধান বক্তা যুব সম্পাদক শফি আলম, আরো বক্তব্য রাখেন শাহাদাত হোসেন সোহাগ, ফারজিন আহমেদ স্বর্ণা, আবদুল মোতালেব, মোঃ নাজিম উদ্দিন, আবুল বশর মিলন, জি.এম. ইলিয়াস, শহীদুল হক মিলন, রাশেদ আহমেদ প্রমুখ।

তারা বলেন, দেশে বর্তমান পরিস্থিতিতে স্কুল-কলেজ খুলে দেওয়া উচিত। যারা স্কুল কলেজে যেতে চায়, তাদের জন্য শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। যারা প্রচলিত পদ্ধতিতে পরীক্ষায় অংশ নিতে চায় তাদের জন্য পরীক্ষা ব্যবস্থাও করতে হবে। জাতীয় যুব দিবসে সকলে বলেন, আজ বাংলাদেশে ২৫ থেকে ৬০ বছর বয়সী মানুষের কর্ম ক্ষমতার উপর ভিত্তি করেই একটি দেশের স্বাধীনতা ও স্বনির্ভরতা নিশ্চিত হয়।

আমাদের জনসংখ্যার বেশির ভাগ মানুষ ১৫ থেকে ৬০ বৎসর। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য আমাদর এই কর্মক্ষম জনশক্তিকে আমরা কাজে লাগাতে পারিনি। দেশে আজ ৫ কোটির উপরে বেকার, দেশে আজ আইনের শাসন নাই, যুব সমাজ মাদকাসক্তিতে লিপ্ত হয়ে পড়ছে। সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ জায়গা দখলসহ অনেক অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে। আজ যুব সমাজকে নষ্ট করার জন্য দায় কিছু সুবিধাভোগী রাজনৈতিক নেতার। নিজ দলের জন্য ব্যবহার করে যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে। এইভাবে নষ্ট হয়ে গেলে আগামী দিনে একটি সুষ্ঠু সমাজ খোঁজে পাওয়া যাবে না।

Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.