শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

অপটিমিস্টস’র ফান্ড রেইজিং

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

অপটিমিস্টস’র ফান্ড রেইজিং

অপটিমিস্টস’র বার্ষিক ফান্ড রেইজিং অনুষ্ঠান গত ১৩ অক্টোবর রোববার দুপুরে নিউইয়র্কের উডহ্যাভেনের জয়া হলে অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজনে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের অবহেলিত শিশু-কিশোর-কিশোরীদের মাঝে শিক্ষার আলো জ্বালাতে প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন অতিথি ও আয়োজকরা।

অনুষ্ঠানে অপটিমিস্টসের কার্যক্রম তুলে ধরেন বোর্ড অব ডিরেক্টরসের সভাপতি শাহেদুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি নিশাদ হক। স্বাগত বক্তব্যে দেন দ্য অপটিমিস্টসের চেয়ারম্যান মিনহাজ আহমেদ আগামীতে অপটিমিস্টসের কার্যক্রম অব্যাহত রাখতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি উদাত্ত আহ্বান জানান। শাহেদুল ইসলাম তার বক্তব্যে বলেন, অপটিমিস্ট সকলের প্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠানের এক একটি ডলার কাউন্টেবল। আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি এবং এর সকল হিসাব নিকাষ সবার জন্য উন্মুক্ত। সংস্থার ওয়েবপেইজে গিয়ে যে কেউ যেকোন সময় সবকিছু জনতে পারবেন। তিনি এই মহৎ কাজে আরো ভূমিকা রাখার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন দ্য অপটিমিস্টসের কর্মকাণ্ড ভিডিও’র মাধ্যমে তুলে ধরা হয় এবং বাংলাদেশ সেবা গ্রহণকারী কয়েকজন কিশোর-কিশোরীর অভিমত ভিডিও’র মাধ্যমে তুলে ধরা হয়। এছাড়া অনুষ্ঠানে অপটিমিস্টস-এর ফান্ড রেইজ করতে প্রবাসের জনপ্রিয় কয়েকজন শিল্পীর শিল্পকর্ম নিলামে দেওয়া হয়।

অপটিমিস্টসের ভাইস প্রেসিডেন্ট ও জনপ্রিয় টিভি উপস্থাপক ফাতেমা শাহাব রুমার সঞ্চালনায় অনুষ্ঠানে কি-নোট স্পিকার ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জাকি হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন রাহাত হোসেন, রফিক উদ্দিন চৌধুরী রানা প্রমুখ। অনুষ্ঠানে নবাগত ১৫ স্বেচ্ছাসেবককে সার্টিফিকেট প্রদান করা হয়।

উল্লেখ্য, অসহায় মানুষের মাঝে আশার প্রদীপ জ্বালানোর লক্ষ্যে ২০০০ সালে বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের অনুমোদন নিয়ে মৌলভীবাজার জেলায় দি অপটিমিষ্টস’র গোড়াপত্তন ঘটে। সংস্থাটি ২০০৬ সালের ২৬ ডিসেম্বর সরকারের এনজিও বিষয়ক ব্যুরোর থেকে বিদেশি সংস্থা হিসেবে নিবন্ধিত হয়।

এই সংস্থা ‘চাইল্ড স্পন্সরশিপ’ ও ‘স্পেশাল স্পন্সরশিপ’র মাধ্য তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। আর শিক্ষার্থী নির্বাচনে পারিবারিক আর্থিক অবস্থা ও মেধাকে গ্রাধিকার দেয়া হচ্ছে। দ্য অপটিমিস্টস-এর মাধ্যমে দেশের ২৪টি জেলার প্রায় দেড় হাজার সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা সুবিধা ভোগ করছে। এছাড়াও সিএসপি কর্মসূচীর আওতায় বৃত্তি, শিক্ষা উপকরণ, পোষাক, জুতা ও মোজা, টুথপেস্ট ও টুথব্রাশ, স্বাস্থ্য সেবায় আর্থিক সুবিধা প্রদান করা হচ্ছে।

Posted ১১:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.