নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
শান্তিতে নোবেল পুরষ্কার বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করায় নিউইয়র্কে বিএনপি’র নেতা-কর্মীরা আনন্দ সমাবেশ করেছে। গত ১২ মে সোমবার সন্ধ্যায় সিটির জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় বাংলা ব্লকেড ইউএসএ-এর ব্যানারে আয়োজিত সমাবেশে মিষ্টিমুখও করা হয়।
যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য যথাক্রমে আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ ও জিল্লুর রহমান জিল্লু সহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফা কামাল পাশা বাবুল।

সমাবেশে কেন্দ্রীয় যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমদ, যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতাদের মধ্যে গিয়াস উদ্দিন, আব্দুস সবুর, মোশাররফ হোসেন সবুজ, এবাদ চৌধুরী, ওমর ফারুক, সালেহ আহমেদ মানিক, গোলাম হোসেন, নীরা রব্বানী, যুক্তরাষ্ট্র যুবদল নেতা আতিকুল হক আহাদ, মিজানুর রহমান মিজান, যুক্তরাষ্ট্র জাসাস’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী, মহিলা দল নেত্রী সৈয়দা মাহামুদা শিরিন, স্বেচ্ছাসেবক দলেল কেন্দ্রীয় নেতা সাইফুর খান হারুন, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ ইউএসএ’র সভাপতি শাহাদৎ হোসেন রাজু প্রমুখ সহ সর্বস্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। সমাবেশ পরিচালনা করেন রিয়াজ মাহমুদ।
সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী দল বলেই বিএনপি অনেক আগেই লিখিতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দেশের অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানিয়েছিলো। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।
‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ : গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার খবরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আনন্দ-সমাবেশ করেছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। গত ১০ মে শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ‘বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলন’-এর ব্যানারে মিষ্টি বিতরণ কর্মসূচির আয়োজন করেন তারা। সমাবেশ সঞ্চালনা করেন ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’-এর নেতা আব্দুল কাদের।
অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। গিয়াস আহমেদ দাবি করেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে এরশাদ, জামায়াত ও এক-এগারোর কুশীলবদের সঙ্গে রাজনৈতিক সমঝোতা করেছেন এবং দীর্ঘ সময় ক্ষমতায় থেকে গণতন্ত্রের ক্ষতি করেছেন। তিনি বলেন, ‘যেসব কার্যকলাপ স্বাধীনতা ও মানবাধিকার পরিপন্থি, তার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া যৌক্তিক।’ সমাবেশে উপস্থিত ছিলেন রিটা রহমান, এমএ সবুর, মনিরুল ইসলাম, দেওয়ান কাউসার, শাহাদত হোসেন রাজু, নীরা রাব্বানী, মো. হারুন মিয়া, হাসান সিদ্দিক, নূর আমিন ও আবুল কালাম।
সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ‘বাংলাদেশে ফ্যাসিবাদের স্থান নেই। এখন সময় এসেছে অতীতের শাসনকালে সংঘটিত অনিয়ম ও নিপীড়নের বিচার নিশ্চিত করার।’
Posted ১২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh
(3055 বার পঠিত)
(2351 বার পঠিত)