শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২৪ মে

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আমেরিকান কারি অ্যাওয়ার্ড ২৪ মে

প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড-২০২৫’। আগামী ২৪ মে নিউইয়র্কের অভিজাত ভেন্যু ট্যানেস অন দ্য পার্কে এ আয়োজনের মূল পর্ব অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে রন্ধন শিল্পের সঙ্গে যুক্ত শেফ এবং অন্যান্য প্রফেশনালরা এ অ্যাওয়ার্ড আয়োজনের বিভিন্ন পর্বে অংশ নেবেন। একই সঙ্গে হোম শেফদেরও এতে অংশগ্রহণের সুযোগ থাকবে। ফলে ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের মতো আমেরিকান কারি অ্যাওয়ার্ডও ইতিমধ্যেই বিশ্বব্যাপী এক বিশাল সাড়া ফেলেছে।

এই আয়োজনের মূল উদ্যোক্তা খলিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহ প্রতিষ্ঠান খলিল ফুড ও খলিল ফুড ফাউন্ডেশন। এর সাথে যুক্ত হয়েছে নিউইয়র্কের অন্যতম সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান আশা গ্রুপ অব কোম্পানিজ। বিশেষত, আশা গ্রুপের সহ-প্রতিষ্ঠান আশা মাল্টিমিডিয়া এলএলসি (সাপ্তাহিক সাদাকালো এবং এটিভি ইউএসএ) এই আয়োজনের অংশীদার হিসেবে যুক্ত হয়েছে। আর সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিক রূপ পেলো।

এ চুক্তির অধীনে দুই প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে এবং আয়োজনটির সফল বাস্তবায়ন নিশ্চিত করবে। সমঝোতা স্মারক সই উপলক্ষ্যে গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় জ্যামাইকার আশা পার্টি হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন খলিল গ্রুপ অব ইন্ড্রাস্টিজের প্রেসিডেন্ট ও সিইও মো. খলিলুর রহমান এবং আশা গ্রুপ অব কোম্পানীজ-এর প্রেসিডেন্ট ও সিইও আকাশ রহমান। এ সময় তারা সমঝোতা স্মারকে সই করেন।

Posted ১:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.