শুক্রবার, ৫ জুন ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ইমিগ্রান্ট এল্ডার হোমকেয়ারের লিড এফআই এওয়ার্ড অর্জন

নিউইয়র্ক :   |   বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

ইমিগ্রান্ট এল্ডার হোমকেয়ারের লিড এফআই এওয়ার্ড অর্জন

গিয়াস আহমেদ

গিয়াস আহমেদের পরিচালনায় নিউইয়র্ক সিটিতে ইমিগ্রান্ট এন্ডার হোমকেয়ার নিউইয়র্ক ষ্টেটের হেলথ ডিপার্টমেন্ট কর্তৃক লিড এফ আই হিসেবে যোগ্যতা অর্জন করেছে। ইমিগ্রান্ট এন্ডার হোম কেয়ার দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে এবং হেলথ ডিপার্টমেনট এর আইন কানুন মেনে বাংলাদেশী কমিউনিটি সহ অন্যান্য আমেরিকানদের হোমকেয়ার সেবা দিয়ে আসছে।

এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং সিইও কমিউনিটির সুপরিচিত মুখ আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা সভাপতি, জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের সভাপতি এবং আমেরিকার মুল ধারার রাজনীতির পথিকৃৎ গিয়াস আহমেদ এবং সভাপতি হিসেবে স্ত্রী নুসরাত আহমেদ নীপা দায়িত্ব পালন করছেন। ইমিগ্রান্ট এন্ডার হোম কেয়ারের কর্পোরেট অফিস জ্যাকসন হাইটসে থাকলেও এই প্রতিষ্ঠানের শাখা অফিস বাফেলো, অ্যালবেনি, ব্রঙ্কস, ওজোন পার্ক, জ্যামাইকা, লং আইল্যাণ্ড ও ম্যানহাটানে অবস্থিত।

এই প্রতিষ্ঠানের কর্ম কর্তাদের সততা, নিষ্ঠা এবং দ্রুত হোম কেয়ার সার্ভিস প্রদানের জন্য কমিউনিটিতে সুনাম অর্জন করেছে এবং সফল প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করেছে। উল্লেখ্য, গত বছর লিড এফ আই এর ডিপার্টমেন্ট অফ হেলথ এপলিকেশন নিয়েছিল সকল হোম কেয়ার এজেন্সীর কাছ থেকে। প্রায় ৪০০ হোমকেয়ার এজেন্সীর মধ্য ষ্টেট মাত্র ৬৫ এজেন্সীকে প্রাথমিক ভাবে বাচাই করেছিল। এর ফলে হোম কেয়ার এজেন্সীর কাছ থেকে প্রতিবাদের ঝড় উঠে। অনেক আলোচনার পর হত সপ্তাহে সিনেটে আইন পাশ করা হয় যে গত ১/১/২০২০ থেকে ১/৩/২০২০ এর মধ্যে যে সমস্ত হোম কেয়ার এজেন্সীতে ২০০ ক্লায়েন্ট ছিল তাদেরকে লিড এফ আই দেয়া হবে। এর ফলে আরো বেশ কিছু হোম কেয়ার এজেন্সী লিড এফ আই হিসেবে অন্তরভুক্ত হবে। যাদের মধ্যে বাংলাদেশী মালিকাধীন গিয়াস আহমেদের ইমিগ্রান্ট এল্ডার হোমকেয়ার এলএলসি অন্যতম। এই ব্যাপারে বিস্তারিত জানবার জন্য ৯১৭-৭৪৪-৭৩০৮, ৭১৮-৪৫৭-০৮১৩ নাম্বারে যোগাযোগ করা যেতে পারে।

গিয়াস আহমেদের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন,” দীর্ঘ দিন যাবত আমরা আলবানীতে লবিং করে আসছি যাতে হোম কেয়ারের সেবার উননয়ন এবং সেবার মুল্য বৃদ্ধি করা হয়। আশাকরি আমাদের পরিশ্রম সফল হবে। তিনি এজন্য নিউ ইয়ক ষ্টেটের গভর্নর, সিনেট এবং এসেম্বলির মেম্বারদের ধন্যবাদ জানান।

Posted ৮:৫০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.